ভারতের বাজারে Xiaomi এর পক্ষ থেকে তাদের জনপ্রিয় Redmi 15 5G এবং Redmi Note 15 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। স্মার্টফোনদুটির প্রাইস হাইক 2026 সালের 25 মে থেকে জারি করা হয়েছে। আমাদের পাওয়া অফিসিয়াল স্কিম ডকিউমেন্টের ভিত্তিতে দুটি স্মার্টফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম 2,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। অফলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনদুটি নতুন দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15 5G এবং Redmi Note 15 5G ফোনের নতুন দামে ডিটেইলস সম্পর্কে।
Redmi 15 5G ফোনের 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 18,499 টাকা থেকে বাড়িয়ে 20,499 টাকা হয়ে গেছে। অন্যদিকে ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশন 20,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 22,499 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে ফোনের 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 22,499 টাকা ছিল, এখন 24,499 টাকা দামে পাওয়া যাচ্ছে।
Redmi Note 15 5G ফোনের 8GB + 128GB স্টোরেজ অপশন 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 26,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইসঙ্গে 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা থেকে বাড়িয়ে 29,999 টাকা হয়ে গেছে।
Redmi Note 15 5G ফোনে 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য Redmi Note 15 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Redmi Note 15 5G ফোনে OIS ফিচার সহ 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5520mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Redmi 15 5G ফোনে 6.9-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Redmi 15 5G ফোনে Snapdragon 6s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটি HyperOS 2.0 বেস্ড Android 15 সহ কাজ করে। ফটোগ্রাফির জন্য Redmi 15 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
জানিয়ে রাখি স্মার্টফোন ইন্ডাস্ট্রির ক্রমাগত কম্পোনেন্ট এবং মেমরি কস্টের মূল্যবৃদ্ধির জন্য কোম্পানিগুলি তাদের স্মার্টফোনের দাম বাড়াচ্ছে। যারা বর্তমানে Redmi 15 5G এবং Redmi Note 15 5G ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা বাজারে উপস্থিত realme, Lava, motorola এবং Samsung ব্রান্ডের ফোনগুলি কিনতে পারেন।











