শুরু হল 7000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চির ডিসপ্লে, 50MP ক্যামেরা সহ  Redmi 15 5G স্মার্টফোনের সেল, জেনে নিন ডিটেইলস 

19 আগস্ট ভারতে Redmi তাদের 7000এমএএইচ ব্যাটারি সহ নতুন Redmi 15 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ থেকে এই স্মার্টফোনের সেল শুরু হয়েছে। যারা 15 হাজার টাকা রেঞ্জে নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই Redmi 15 5G স্মার্টফোনটি একটি অপশন হবে। দারুণ স্পেসিফিকেশন এবং বড় ব্যাটারি সহ Redmi 15 5G স্মার্টফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Redmi 15 5G স্মার্টফোনটির শপিং সাইট Amazon, Mi.com এবং  অফলাইন স্টোরের মাধ্যমে সেল শুরু হয়েছে। ভারতের বাজারে Redmi 15 5G স্মার্টফোনটির 6GB+128GB স্টোরেজ অপশন 14,999 টাকা, 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ অপশন 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Midnight Black, Frosted White এবং Sandy Purple এর মতো কালার অপশনে পেশ করা হয়েছে।

লঞ্চ অফার হিসাবে প্রাইম মেম্বাররা আমাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করে Redmi 15 5G স্মার্টফোনটি কিনলে 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। অন্যদিকে নন-প্রাইম মেম্বাররা 3 শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের নো-কোস্ট ইএমআই অপশনও দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে স্মার্টফোনটি কেনা যাবে। এছাড়া 14,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে, তবে এই অফার পুরনো স্মার্টফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।

Redmi 15 5G স্মার্টফোনটি মেটাল ফিনিশ এবং কার্ভড এজ ডিজাইন সহ পেশ করা হয়েছে। এতে রয়াল ক্রোম ডিজাইন এবং এয়রোস্পেস গ্রেড মেটাল আইল্যান্ড ব্যাবহার করা হয়েছে, এর ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়।  জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP64 রেটিং এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Redmi 15 5G স্মার্টফোনটিতে LCD প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেয়ের দিক দিয়ে কিছুটা খামতি, কারণ এই রেঞ্জে এমোলেড ডিসপ্লে পাওয়া যায়। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে Wet Touch 2.0 টেকনোলজি রয়েছে, এর ফলে ভেজা হাতেও স্মার্টফোনটি সহজেই ব্যাবহার করা যাবে।

প্রসেসিঙের জন্য Redmi 15 5G স্মার্টফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি HyperOS 2.0 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, এটি AI Dynamic Shots, AI Eraser এবং AI Sky Enhancement এর মতো ফিচার সহ কাজ করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

বিশেষত্ব হল Redmi 15 5G স্মার্টফোনটির ব্যাটারি। এই স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। অর্থাৎ এটি অন্য ডিভাইসকেও চার্জ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে দুই দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। উন্নত অডিও কোয়ালিটির জন্য Hi-Res Audio এবং Dolby Atmos সাপোর্ট করে। এছাড়া স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, 5G নেটওয়ার্ক সহ ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচার যোগ করা হয়েছে।

 Redmi 15 5G স্মার্টফোনটিকে অন্য কোম্পানির POCO M7 Plus, Oppo K13 এবং Moto G96 স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। কোম্পানি সস্তায় ভালো ফিচার দেওয়ার জন্য স্মার্টফোনটি লঞ্চ করেছে। একদিকে Oppo K13 স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 6 জেন 4 চিপসেট রয়েছে। অন্যদিকে Moto G96 স্মার্টফোনটিতেও ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায়। একইসঙ্গে এই প্রাইস রেঞ্জে Samsung Galaxy M36 স্মার্টফোনটিও একটি দারুণ অপশন হতে পারে, তবে এতে মাত্র 5000mAh ব্যাটারি পাওয়া যাবে।

Redmi 15 5G স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর 7000mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে, যা এটিকে অন্যান্য অপশনের থেকে আলাদা করে তোলে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন। আবার যাদের AMOLED ডিসপ্লে এবং অ্যাডভান্স ক্যামেরা কোয়ালিটি পছন্দ, তাদের জন্য অন্যান্য অপশন বেশি ভালো।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here