রেডমি তাদের Redmi 17 4G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত কয়েক দিন ধরেই ক্রমাগত আপকামিং ফোনের লিক প্রকাশ্যে আসছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সংক্রান্ত তথ্য জানানো হয়নি, তবে আসন্ন রেডমি ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। ইউরোপিয়ান রেগুলেটরি EPREL সাইটে Redmi 17 4G ফোনটি স্পট হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17 4G ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Redmi 17 4G ফোনের ব্যাটারি
ইউরোপিয়ান প্রোডাক্ট রেজিস্ট্রি ফর এনার্জি লেবেলিং (EPREL) সাইটে Redmi 17 4G স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই ডেটাবেসে ফোনটি Redmi 2606FRN72Y মডেল নাম্বার সহ দেখা গেছে। এছাড়া এর আগেও ফোনটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্পট হয়েছিল। EPREL এর মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং Redmi ফোনটি একবার সম্পূর্ণ চার্জ করলে 73 ঘন্টা 54 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
জানিয়ে রাখি EPREL সার্টিফিকেশন সাইটে কোনো স্মার্টফোনের এনার্জি এফিসিয়েন্সি, ব্যাটারি এবং ডিউরেবিলিটির তথ্য দেখা যায়। এই লিস্টিঙে Redmi 17 4G ফোনের ব্যাটারিকে ‘বি’ রেটিং দেওয়া হয়েছে, যা যথেষ্ট উল্লেখযোগ্য। এই লিস্টিং অনুযায়ী ফোনে 73h 54min ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তাই রিপোর্ট অনুযায়ী Redmi 17 4G ফোনটি 7,500mAh battery সহ পেশ করা হতে পারে।
লিস্টিঙের মাধ্যমে Redmi 17 4G ফোনটি বড় ব্যাটারির পাশাপাশি 1000 চার্জ সাইকেল সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ 1 হাজার বার ফোনটিকে 0 থেকে 100% চার্জ করার পরও এর ব্যাটারি হেলথ বজায় থাকবে। অন্যদিকে লিস্টিং অনুযায়ী ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
Redmi 17 4G ফোনের ডিউরেবল বডি
নতুন সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 17 4G ফোনটি রেজিস্টেন্স বডি সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফোনটি হঠাৎ হাত থেকে মাটিতে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত থাকবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Redmi 17 4G ফোনে IP64 রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ রেডমি ফোনটিতে হালকা জল লাগার পরও সুরক্ষিত থাকবে।
লিক হল Redmi 17 4G ফোনের ডিটেইলস
সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে আসা তথ্য অনুযায়ী Redmi 17 4G ফোনে কোয়ালকমের Snapdragon 6s 4G Gen 2 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.9GHz থেকে 2.9GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। একইভাবে গ্রাফিক্সের জন্য ফোনে Adreno 610 GPU থাকতে পারে।

লিক অনুযায়ী Redmi 17 4G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে RGB light থাকবে। অন্যদিকে ফোনের ডায়মেনশন 170.12 x 78.42 x 8.8mm এবং ওজন 232 গ্রাম হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রেডমি ফোনটি বাজারে Deep Blue, Black, Oak Green এবং Lotus Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।











