লিক হল Oppo A7 Pro Max ফোনের লঞ্চ ডিটেইলস, থাকতে পারে 10,000mAh ব্যাটারি এবংSnapdragon 4 Gen 5 প্রসেসর

OPPO তাদের A-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কারণ নতুন লিকের মাধ্যমে Oppo A7 Pro Max ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি A7 সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 10,000mAh এর বড় ব্যাটারি, নতুন Snapdragon 4 Gen 5 প্রসেসর, 120Hz OLED ডিসপ্লে এবং 50MP সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A7 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

থাকতে পারে 10,000mAh ব্যাটারি

লিক অনুযায়ী Oppo A7 Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর 10,000mAh সিঙ্গেল-সেল ব্যাটারি। একইসঙ্গে ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনের থিকনেস মাত্র 8.47mm এবং ওজন প্রায় 226 গ্রাম হবে বলে জানা গেছে।

লিক হল ডিসপ্লে ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী আসন্ন Oppo A7 Pro Max ফোনে 6.78-ইঞ্চির ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।

লিক হল Snapdragon 4 Gen 5 প্রসেসর

Oppo A7 Pro Max ফোনে Qualcomm এর নতুন Snapdragon 4 Gen 5 প্রসর থাকবে বলে জানা গেছে। জানিয়ে রাখি মে মাসে Qualcomm এর এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল এবং এই চিপসেট সহ আপকামিং ফোনটি প্রথম স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। অন্যদিকে এখনও অফিসিয়ালি ফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে জানানো হয়নি।

থাকবে 50MP সেলফি ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Oppo A7 Pro Max ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই সেগমেন্টের হিসাবে এটি যথেষ্ট ভালো।

OPPO এর পক্ষ থেকে আপকামিং A7 Pro Max ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রকাশ্যে আসা সমস্ত তথ্য লিক হিসাবে মনে করা উচিৎ। ভবিষ্যতে Oppo A7 Pro Max ফোনের বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। যারা বড় ব্যাটারি সহ মিড রেঞ্জে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা Oppo A7 Pro Max ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here