18 জুন ভারতে লঞ্চ হতে পারে Redmi 17 5G স্মার্টফোন, থাকতে পারে 7000mAh বড় ব্যাটারি

2025 সালের আগস্ট মাসে Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi তাদের ‘নাম্বার সিরিজ’ এর Redmi 15 5G ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে
Redmi 17 5G ফোনটি পেশ করা হবে। সম্প্রতি লিকের মাধ্যমে Redmi 17 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট এবং স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Redmi 17 5G এর ভারতীয় লঞ্চ ডেট

টেক ওয়েবসাইট স্মার্টপিক্সের মাধ্যমে আপকামিং রেডমি ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 18 জুন ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন Redmi 17 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির আপকামিং ফোনের টিজার জারি করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 17 5G ফোনের পাশাপাশি Redmi Turbo 5 ফোনটিও ভারতে পেশ করা হবে।

Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Redmi 17 5G ফোনটি Qualcomm Snapdragon 4 series প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে এখনও পর্যন্ত আসন্ন ফোনের প্রসেসরের নাম জানানো যায়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী ফোনটিতে Snapdragon 4 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি সম্প্রতি কোয়ালকম তাদের এই স্ন্যাপড্রাগন প্রসেসর লঞ্চ করেছে।

4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 4 Gen 5 প্রসেসর। এতে 2.0GHz ক্লক স্পীডযুক্ত 6 Cortex-A55 এফিসিয়েন্সি কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল Cortex-A78 পারফরমেন্স কোর রয়েছে। এই লেটেস্ট চিপসেট সহ Redmi 17 5G ফোনটিতে Qualcomm Adreno জিপিইউ থাকতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে কোনো স্মার্টফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি। তাই Redmi 17 5G ফোনটি ভারতের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে পারে। অন্যদিকে লিকেরমাধমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS ভার্সন সহ পেশ করা হতে পারে। বাজারে ফোনটি 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী Redmi 17 5G ফোনটিতে 7000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Redmi 15 5G ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং একইসঙ্গে চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Redmi 17 5G ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

Redmi 17 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অন্যদিকে ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হতে পারে। রেডমি 15 ফোনটিতে একই ক্যামেরা মডিউল দেওয়া হয়েছিল। তাই আপকামিং Redmi 17 ফোনটি আগের Redmi 15 মডেলের চেয়ে কতটা আপগ্রেড হবে এখন সেটাই দেখার।

Redmi 17 5G ফোনের দাম

লিকের মাধ্যমে Redmi 17 5G ফোনটির দাম সম্পর্কে জানা যায়নি, তবে আমাদের ধারনা অনুযায়ী ফোনটি 22 হাজার থেকে 25 টাকার রেঞ্জে পেশ করা হতে পারে। এই স্মার্টফোনের প্রাথমিক দাম 25,000 টাকার থেকেকম রাখাহতে পারে, তবে টপ ভেরিয়েন্টের দাম 30 হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে। 2025 সালের 19 আগস্ট Redmi 15 5G ফোনটি 14,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে 2026 সালের মে মাসে এর দাম বেড়ে 20,499 টাকা হয়ে গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here