Home খবর 7500mAh ব্যাটারি সহ বাংলাদেশে লঞ্চ হল Redmi 17 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

7500mAh ব্যাটারি সহ বাংলাদেশে লঞ্চ হল Redmi 17 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শাওমির সাব ব্র্যান্ড Redmi গত সেপ্টেম্বর মাসে ভারতে তাদের Redmi 17 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 23,999 টাকা প্রাথমিক দামের এই ফোনে 7900mAh ব্যাটারি রয়েছে। এবার ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই ফোনটি পেশ করে দেওয়া হয়েছে, তবে স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি ভারতে, চীনে ও গ্লোবাল মার্কেটে আলাদা আলাদা স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে।

Redmi 17 5G ফোনের স্পেসিফিকেশন (গ্লোবাল)

বাংলাদেশের Redmi 17 5G মডেলে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি 7900mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অপরদিকে চীনের Redmi 17 5G ফোনে 6300mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটির চাইনিজ মডেলে 15W ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এক‌ইভাবে 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

Redmi 17 5G ফোনের গ্লোবাল মডেলে Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। জানিয়ে রাখি ফোনটির চাইনিজ মডেলে Unisoc T8300 অক্টাকোর প্রসেসর রয়েছে।

এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। Redmi 17 5G ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 825nits ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহারের ক্ষেত্রে চোখের ক্ষতি কম করার জন্য এতে লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন যোগ করা হয়েছে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।

Redmi 17 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 5.1, NFC ও IR Blaster দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে।

Redmi 17 5G ফোনের দাম (গ্লোবাল)

বাংলাদেশে Redmi 17 5G ফোনটি 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 31,999 বাংলাদেশি টাকা। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 24,490 টাকার কাছাকাছি। জানিয়ে রাখি ভারতে Redmi 17 5G ফোনের 6GB+128GB মডেলের দাম 23,999 টাকা এবং 8GB + 128GB মডেলের দাম 26,999 টাকা।