Home খবর ভারতের বাজারে লঞ্চ হল Redmi 17C 5G স্মার্টফোন, কম দামের ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

ভারতের বাজারে লঞ্চ হল Redmi 17C 5G স্মার্টফোন, কম দামের ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

আজ ভারতের বাজারে Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের নতুন এবং সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে 20,999 টাকা দামে Redmi 17C 5G ফোনটি পেশ করা হয়েছে। এই সস্তা 5G স্মার্টফোনে 6000mAh Battery, 50MP Camera, 6GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 17C 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Redmi 17C 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi 17C 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।

Redmi 17C 5G ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ-নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 810nits হাই ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। অন্যদিকে চোখ সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে Low Blue Light এবং Flicker Free সার্টিফিকেশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi 17C 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi 17C 5G ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17C 5G স্মার্টফোনে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিঙের জন্য ফোনটিতে 33W চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া ফোনে 10W Reverse চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে ক্রমাগত 23 ঘন্টা পর্যন্ত YouTube Videos এবং 28 ঘন্টা পর্যন্ত Instagram স্ক্রলিং উপভোগ করা যাবে।

কানেক্টিভিটির জন্য রেডমি স্মার্টফোনে Wi-Fi এবং Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে। অন্যদিকে ফোনে Wet Touch Technology 2.0 ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে। ফোনটিতে Google Gemini এবং Nano Banana এর মতো এআই ফিচার যোগ করা হয়েছে।

Redmi 17C 5G ফোনের দাম

Redmi 17C 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশনের দাম 20,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 22,999 টাকা রাখা হয়েছে। 7 অক্টোবর থেকে Redmi 17C 5G ফোনটি Coffee Brew, Purple Dawn এবং Dark Night কালার অপশনে সেল করা হবে।