গতকাল শাওমির সাব ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের Redmi Note 17 সিরিজের অধীনে Redmi Note 17 এবং Redmi Note 17 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। অপরদিকে লো বাজেট স্মার্টফোন Redmi 17C 5G সম্পর্কে কানাঘুষো ক্রমশ জোরালো হয়ে উঠছে। কোম্পানি ইতিমধ্যে এই ফোনে কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি দেশের বাজারে ফোনটি পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে।
Redmi 17C 5G ফোনের গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চে Redmi 17C 5G ফোনটি Xiaomi 2607FRNEAG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। টিপস্টার ক্যাস্পারের মাধ্যমে লিস্টিং সংক্রান্ত তথ্য জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের মার্কেটিং নাম এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে লিস্টিং ডিটেইলস দেখে ফোনটি Redmi 17C 5G হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গীকবেঞ্চে আপকামিং রেডমি ফোনটি ‘tornado’ কোডনেম সহ দেখা গেছে। Redmi 17C 5G ফোনটি 10 জুলাই গীকবেঞ্চে লিস্টেড হয়েছিল। আপকামিং 5G ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 729 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 1692 বেঞ্চমার্ক স্কোর পেয়েছে।
According to Geekbench listing, it’s #REDMI17C5G with codename tornado. tornado was Redmi 15C 5G and POCO C85 5G, so looks like another rebrand of old device, but so far can’t find more info about differences (if any). https://t.co/9iX2YJPf0N pic.twitter.com/ytoZGJtGWx
— Kacper Skrzypek 🇵🇱 (@kacskrz) July 11, 2026
Redmi 17C 5G ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী Redmi 17C 5G ফোনের বেশির ভাগ স্পেসিফিকেশন আগে লঞ্চ হওয়া Redmi 15C 5G বা POCO C85 5G ফোনের মতো হবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 17C 5G ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এটি মিডিয়াটেকের প্রায় 2 বছর পুরনো অক্টাকোর প্রসেসর, এটি 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 17C 5G ফোনে 6,000mAh battery দেওয়া হতে পারে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.9-ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 720পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই রেডমি 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে।









