শাওমি তাদের Redmi 8 এর 4 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম আরও একবার বাড়িয়ে দিয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 300 টাকা বৃদ্ধি করা হয়েছে। আগে ফোনটি 9,499 টাকা দামে সেল করা হত। মনে করিয়ে দিই এই বছর মে মাসে ফোনটির দাম 200 টাকা বাড়ানো হয়েছিল। এখন Redmi 8 এর 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মে 9,799 টাকা দামে সেল করা হচ্ছে। প্রথমে Redmi 8 ফোনটি ভারতে 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আবার কয়েক দিন আগে কোম্পানি তাদের Redmi Note 9 Pro Max এবং Redmi 8A Dual এর দামও বাড়িয়েছিল।
কোম্পানি তাদের Redmi 8 ফোনটিতে 720 × 1520 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.21 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের আসপেক্ট রেশিও 19:9 এবং এর পিক্সেল ডেনসিটি 320 পিপিআই। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে।
এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং মেমরি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্রাফির জন্য Redmi 8 ডুয়েল রেয়ার এআই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের Sony IMX363 সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10.0.1.3 তে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 8 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। তবে ফোনটি কেনার সময় বাক্সে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য Redmi 8 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










