Redmi 8 এ হল ভয়ংকর বিষ্ফোরণ, 4 বছরের বাচ্চা মেয়ে হল আহত

আপনারা অনেক সময় মোবাইল ফোনে আগুন লেগে যাওয়ার ঘটনা শুনেছেন। মাঝে মাঝে এমন ঘটনাও শোনা যায় যে কোনো এক কোম্পানি‌র ফোনে ব্লাস্ট হয়েছে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে ভুল ইউজার্সদের সামনে আসে, কিন্তু এইবার আবার ফোনে ব্লাস্ট হ‌ওয়ার খবর মোবাইল ফোন ইউজার্সদের মনে আতঙ্ক বসিয়েছে। আসলে একটি টুইটার ইউজার টুইট করে অভিযোগ করেছে যে তার Xiaomi Redmi 8 এ ব্লাস্ট হয়েছে, যার ফলে তার বাড়ির 4 বছরের বাচ্চা আহত হয়েছে। অথচ ইউজার টুইট সরিয়ে দিয়েছিল, কিন্তু লিকস্টার অভিষেঅ যাদব টুইটের স্ক্রিনশট শেয়ার করে এই ঘটনাটি জানিয়েছেন।

কি ছিল পুরো ঘটনা

অভিষেক যাদবের টুইটে শেয়ার করা স্ক্রিনশটে বলা হয়েছে যে মিস্টার সিংহ নামের ব‍্যক্তি এর কাছে রেডমি নোট 8 ফোন ছিল, যার মধ্যে হঠাৎ আগুন লেগে গিয়েছিল, যার ফলে তার ঘরে থাকা 4 বছরের বাচ্চা আহত হয়েছিল। এর পরে ইউজার যখন ফোনটি নিয়ে সার্ভিস সেন্টারে পৌছেছিল তখন সেখানে থাকা কর্মচারী‌রা ফোন ব্লাস্ট হ‌ওয়ার কারন হিসেবে ইউজারের দোষ বলে ফোন ঠিক করার খরচের 50 শতাংশ টাকা চায়।

Xiaomi দিল নতুন ফোন

অথচ এরপরে ইউজারের টুইট শেয়ার করে অভিষেক যাদব জানিয়েছে যে ইউজারকে কোম্পানি Redmi 8 এর বদলে Redmi 9 ফোন দিয়ে দিয়েছে। ইউজারকে এই ফোনটি একদম বিনামূল্যে দেওয়া হয়েছে। অথচ কোম্পানির পক্ষ থেকে এই টুইটের কোনো রিপ্লাই দেয়নি।

স‍্যামসাং এর ফোন থেকে শুরু হয়েছে ব্লাস্টের কাহিনী

কোম্পানি এখানো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কোনো আধিকারিক বয়ান দেয়নি আর বিষ্ফোরনের পিছনের কোনো কারন‌ও বলেনি। কয়েক বছর আগে স‍্যামসাং গ‍্যালাক্সি S7 এর‌ও এই সমস্যা‌র সম্মুখীন করতে হয়েছিল, তাই অধিকাংশ এয়ারলাইন ওড়ার সময় স্মার্টফোন এর ব‍্যবহার বন্ধ করে দিয়েছিল।

ফোনে আগুন লাগবে না যদি এই ভুল গুলি না করেন

  1. অথোরাইজ্ড সার্ভিস সেন্টারের ব‍্যবহার করুন: ফোনে কোনো অসুবিধা হলে লোকাল শপে রিপেয়ার করা উচিত না। সর্বদা অথেন্টিক সার্ভিস সেন্টারে ফোন রিপেয়ার করুন কারন সেখানে আপনি অরিজিনাল পার্টস পাবেন।
  2. সরাসরি রোদে ফোন রাখবেন না: ফোনকে কখনো সরাসরি রোদে রেখে চার্জ করবেন না। এরকম করলে ফোনের স্ক্রিন তো খারাপ হবেই এবং এর সাথেই তাতে আগুন লাগার আশংকা‌ও বেড়ে যায়।
  3. অরিজিনাল চার্জার এর ব‍্যবহার করুন: বেশিরভাগ ইউজার্স ফোনের অরিজিনাল চার্জার খারাপ হয়ে গেলে লোকাল চার্জারের ব‍্যবহার করে। কিন্তু ফোনের জন‍্য এটি অত্যন্ত ক্ষতিকারক। সর্বদা নিজের ফোনের অরিজিনাল চার্জার ব‍্যবহার করুন। নকল অথবা অন্য ফোনের চার্জার ব‍্যাটারী আর ফোন দুইয়ের জন্য‌ই ক্ষতিকারক।
  4. ফোনে অরিজিনাল ব‍্যাটারী লাগান: ফোনে পাওয়া অরিজিনাল ব‍্যাটারী খারাপ হ‌ওয়ার পরে ভুল করেও তাতে নকল অথবা লোকাল ব‍্যাটারী লাগাবেন না। লোকাল ব‍্যাটারীর ব‍্যবহার করলে ফোনে আগুন লাগার সম্ভাবনা থাকে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here