Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi এর আপকামিং A-সিরিজের তথ্য লিকের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি সম্প্রতি UAE এর TDRA এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi A7 Pro ফোনটি লিস্টেড হয়েছিল। অন্যদিকে এবার NBTC ডেটাবেসে Redmi A7 ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং কানেক্টিভিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। শীঘ্রই কোম্পানি তাদের আপকামিং ফোনদুটি পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
NBTC লিস্টিঙে Redmi A7 ফোনটি 26020RNB4A মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এর আগেই EEC অথারিটি সাইটে এই ফোনটি লিস্টেড হয়েছিল। অন্যদিকে Redmi A7 Pro ফোনটির 25128RN17A, 25128RN17Y এবং 25128RN17G মডেল নাম্বার হবে বলে জানা গিয়েছিল। লিস্টিং অনুযায়ী আপকামিং Redmi A7 ফোনটিতে 5G কানেক্টিভিটি দেওয়া হবে না। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Pro ভেরিয়েন্টেও 5G সাপোর্ট ছাড়াই লঞ্চ করা হতে পারে। অর্থাৎ ফোনদুটি 4G সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।
আপাতত লিস্টিঙের মাধ্যমে Redmi A7 এবং Redmi A7 Pro ফোনের সম্পর্কে তথ্য পাওয়া গেছে, তবে আগামী সপ্তাহের মধ্যে এই ফোনের আরও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এবার Xiaomi এর সিস্টার ব্র্যান্ড Poco তাদের Poco C81 এবং Poco C81 Pro ফোনটিতে কাজ শুরু করে দিয়েছে। বেশ কিছু বাজারে আপকামিং ফোনগুলি Redmi A7 এবং A7 Pro নামে রিব্র্যান্ড করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে স্পেসিফিকেশনের দিক দিয়ে ফোনগুলি প্রায় একইরকম হতে পারে। তবে শুধুমাত্র মেমরি বা স্টোরেজ কনফ্রিগেশনের ক্ষেত্রে পরিবর্তন করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী Poco C81 এবং C81 Pro ফোনটিতে 6.9 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটি Android 15 বেসড HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Unisoc T7250 প্রসেসর থাকতে পারে। এছাড়া এতে 4GB LPDDR4x RAM + 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি এবং 15W চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। ফটোগ্রাফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
এই তথ্য সঠিক হলে, Redmi A7 সিরিজ বাজেট 4G সেগমেন্টে বড় ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ভালো বিকল্প হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের অফিসিয়াল ডিটেইলস বা টিজার জারি হওয়ার অপেক্ষা করা হচ্ছে।










