Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ভারতের বাজারে তাদের নতুন বাজেট রেঞ্জে Redmi A7 Pro 5G ফোনটি লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করেছেন। কোম্পানি জানিয়েছে 2026 সালের 13 এপ্রিল ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই আমাজনে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A7 Pro 5G স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Amazon মাইক্রো সাইট অনুযায়ী, Redmi A7 Pro 5G ফোনটি “King of Power & Style” ট্যাগলাইন সহ পেশ করা হবে। এছাড়া ফোনটিতে অক্টাকোর প্রসেসর থাকবে বলে কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের অফিসিয়াল চিপসেট সম্পর্কে জানানো হয়নি, তবে আপকামিং ফোনটিতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং Redmi A7 Pro 5G ফোনের বিশেষত্ব হল অসাধারণ ব্যাটারি। কারণ ফোনটিতে 6300mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে, এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে 6.9-ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। ফলে ইউজাররা স্মুথ ভিউইং এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 সহ কাজ করবে। একইসঙ্গে ফোনটিতে Google Gemini এবং Circle to Search এর মতো অ্যাডভান্স ফিচার দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য Redmi A7 Pro 5G ফোনটিতে 32MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। একইসঙ্গে টিজারের মাধ্যমে ফোনটির একটি কালার ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। এতে ডুয়েল-টোন ফিনিশ থাকবে। এটি অরেঞ্জ ব্যাক প্যানেল সহ সিলভার টোন সাইড দেখা গেছে, ফলে একটি প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে।
মাইক্রোসাইটের শেষে “Endurance King” ট্যাগলাইনও রয়েছে, তাই ফোনটিতে অসাধারণ ডিউরেবিলিটি ফিচার থাকতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি Redmi A7 Pro 4G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল, তবে ভারতে সরাসরি 5G ভেরিয়েন্ট লঞ্চ করা হবে।
যারা বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং লেটেস্ট 5G কানেক্টিভিটি সহ ফোন চাইছেন, তাদের জন্য Redmi A7 Pro 5G ফোনটি ভালো অপশন হবে। এটি স্টুডেন্ট, অনলাইন কন্টেন্ট দেখার জন্য এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য মূলত এমন ইউজারদের কাছে দারুণ আকর্ষণীয় হতে পারে। Redmi A7 Pro 4G ফোনটি realme Narzo N65 5G, Samsung Galaxy M16 5G এবং iQOO Z10 Lite 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে অফিসিয়াল ফিচার এবং দাম প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।
যেসব ইউজাররা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং নতুন AI ফিচার সহ কম দামে 5G ফোন চাইছেন, সেইসব ইউজাররা Redmi A7 Pro 5G ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 13 এপ্রিল লঞ্চের পরই, আমরা ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











