Xiaomi এবং Poco তাদের কম দামের সেগমেন্টে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে চলেছে। এই সেগমেন্টে Redmi A7 Pro এবং Poco C81 ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। IMEI এবং FCC সার্টিফিকেশন সাইটে প্রথম আপকামিং ফোনগুলি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে উভয় ফোনের প্রায় একই স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানি এই ফোনগুলির মাধ্যমে আলাদা আলাদা মার্কেটে টার্গেট করতে চাইছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A7 Pro এবং Poco C81 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
GSMA IMEI এবং FCC লিস্টিঙের মাধ্যমে Redmi A7 Pro ফোনটি 25128RN17A মডেল নাম্বার এবং Poco C81 ফোনটি 25128RN17G মডেল নাম্বার সহ দেখা গেছে। একইরকম মডেল নাম্বার হওয়ার জন্য উভয় ফোন প্ল্যাটফর্মের উপর নির্ভর করে তৈরি করা হতে পারে। এই লিস্টিং সঠিক হলে এইবার Redmi তাদের Redmi A6 ফোনের পরিবর্তে Redmi A7 Pro ফোনটি লঞ্চ করতে পারে। একইভাবে আপকামিং ফোনটি Poco C81, Poco C71 ফোনগুলির সাক্সেসার হতে পারে।
FCC লিস্টিং অনুযায়ী ফোনদুটি প্রায় 7 ইঞ্চির বড় ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এটি IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে হতে পারে। এই ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Redmi A7 Pro এবং Poco C81 ফোনটিতে Unisoc T7250 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এটি 12nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসর। একইসঙ্গে গ্রাফিক্সের জন্য Mali-G57 GPU রয়েছে। এই ফোনটি 4GB পর্যন্ত LPDDR4X RAM এবং 64GB বা 128GB eMMC স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফোনটি কম দামের সেগমেন্টে ভালো অপশন হয়ে উঠতে পারে।
উভয় ফোনই Android 15 বা Android 15 Go Edition অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Go Edition বিশেষ করে লো-এন্ড হার্ডওয়্যারের জন্য অপ্টিমাইজ করা হয়। এর ফলে খুব সহজেই দৈনন্দিন কাজ এবং অ্যাপ উপভোগ করা যাবে। যারা প্রথম স্মার্টফোন কিনতে চাইছেন বা সিম্পল OS যথেষ্ট, তাদের জন্য Redmi A7 Pro এবং Poco C81 ফোনগুলি ভালো অপশন।
আপকামিং বাজেট ফোনদুটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এর ফলে এই সেগমেন্টেও দারুণ ব্যাটারি লাইফ পাওয়া যাবে। তবে চার্জ করার জন্য ফোনটি 15W চার্জিং স্পীড সহ লঞ্চ করতে পারে। চার্জিংয়ের জন্য USB-C পোর্ট সাপোর্ট করবে। সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী বক্সে চার্জার দেওয়া হবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। এটি বাজেট ইউজারদের নিরাশ করতে পারে।
এখনও পর্যন্ত আসন্ন ফোনগুলির ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যায়নি, তবে ফোনদুটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ কোম্পানি ক্যামেরার চেয়ে ব্যাটারি ও বড় স্ক্রিনের ওপর বেশি নজর দিতে পারে। এর ফলে দামও কিছুটা কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
যারা কম দামে বড় ডিসপ্লে, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং বেসিক কাজের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi A7 Pro এবং Poco C81 ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনগুলি Samsung Galaxy A06, Infinix Smart 10 এবং Tecno Spark Go 2 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
কোম্পানির পক্ষ থেকে আসন্ন Redmi A7 Pro এবং Poco C81 ফোনগুলি কম দামে এবং 6,000mAh ব্যাটারির পাশাপাশি স্টেবল সফটওয়্যার সহ লঞ্চ করা হলে, এটি বাজেট রেঞ্জে সেরা অপশন হয়ে উঠতে পারে। ভবিষ্যতে আমরা এই ফোনগুলির নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
(সোর্স)









