21 এপ্রিল ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Redmi A7 সিরিজ, থাকবে 6300mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে

সম্প্রতি Redmi তাদের A-সিরিজের পরিধি বিস্তার করে Redmi A7 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। অন্যদিকে নেপালের বাজারে Redmi A7 4G ফোনটি পেশ করা হয়েছে। এবার ভারতের বাজারে Redmi A7 সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। ব্র্যান্ডের ওয়েবসাইট, শপিং সাইট Amazon এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে A7 সিরিজের তথ্য শেয়ার করা হয়েছে। এখানে সিরিজটি “No Tension Smartphone” হিসাবে টিজ করা হয়েছে।

মাইক্রোসাইটের মাধ্যমে পাওয়া অনুযায়ী আগামী 21 এপ্রিল Redmi A7 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের আসন্ন স্মার্টফোনগুলির নাম সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে এই সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলি 4G এবং 5G ফিচার সহ পেশ করা হতে পারে।

কোম্পানির আপকামিং A-সিরিজে প্রিমিয়াম টাচ পাওয়া যেতে পারে। মাইক্রোসাইট অনুযায়ী আপকামিং ফোনটি রয়াল ডিজাইন এবং অত্যন্ত স্লিম ফর্ম ফ্যাক্টার সহ লঞ্চ করা হতে পারে। ফলে বাজেট সেগমেন্টে ফোনটি ইউনিক অপশন হয়ে উঠবে।

Redmi A7 সিরিজের ফোনগুলির ডিসপ্লে সবচেয়ে বড় বিশেষত্ব হতে পারে বলে জানা গেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে ফোনটিতে 6300mAh বড় ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে, ফলে এতে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi A7 সিরিজে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে অসাধারণ বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে, এর ফলে ফোনটি অত্যন্ত মজবুত হয়ে উঠবে।

প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর দেওয়া হবে, এখনও পর্যন্ত প্রসেসরের নাম অফিসিয়ালি জানানো হয়নি। আপকামিং Redmi A7 সিরিজ Android 16 বেস্ড HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানির ফোনটিতে 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে, যা এই প্রাইস রেঞ্জে উল্লেখযোগ্য।

Redmi A7 সিরিজে Hyper Island সাপোর্ট করবে, এর ফলে ইউজাররা খুব সহজেই স্ক্রিনের উপর থেকে নোটিফিকেশন সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। এছাড়া সিরিজের ফোনে Circle to Search এবং বিভিন্ন AI এডিটিং ফিচার যোগ করা হবে, যা ইউজারদের এক্সপিরিয়েন্স আরও সুন্দর করে তুলবে।


যারা বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য আপকামিং Redmi A7 সিরিজ দারুণ অপশন হয়ে উঠবে। যেঁসব ইউজাররা আগামী দিনে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা 21 এপ্রিল লঞ্চের দিন পর্যন্ত ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here