Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi চীনের বাজারে তাদের নতুন Redmi K100 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনে 10,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite প্রসেসর, 165Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED স্ক্রিন এবং 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Bose দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে। এই ফোনটি তিনটি RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Redmi K100 ফোনের স্পেসিফিকেশন
Redmi K100 ফোনে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 480Hz মাল্টি-ফিঙ্গার টাচ রেসপন্স রেট সাপোর্ট করে। গেমিঙের সময় এই ফোনের ইন্সট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট 3,500Hz পর্যন্ত পৌঁছে যায়। এই ডিসপ্লে 3,500nits পীক ব্রাইটনেস, 12-বিট কালার ডেপ্থ এবং DCI-P3 কালার গামুট দিতে সক্ষম। এছাড়াও এতে Dolby Vision, HDR10+, HDR Vivid এবং ফুল ব্রাইটনেস DC ডিমিং সাপোর্ট যোগ করা হয়েছে।
এই ফোনে মেটাল ফ্রেম এবং ফাইবার গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। Redmi K100 ফোনের থিকনেস 8.65mm এবং ওজন 234.5 গ্ৰাম। জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে।
Redmi K100 ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হয়েছে। সেকেন্ড জেনারেশন 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরের টপ ক্লক স্পীড 4.32GHz। এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এই ফোনটি 12GB ও 16GB RAM সহ 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
গেমিঙের জন্য Redmi K100 ফোনে D2 AI ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে। এটি 12nm প্রসেসে তৈরি। এই চিপ 1.5K রেজোলিউশনে এক সঙ্গে সুপার রেজোলিউশন, ফ্রেম ইন্টারপোলেশন এবং সুপার HDR ফিচার সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে সুন্দর গেমিং এক্সপেরিয়েন্সের জন্য বেশ কিছু গেম অপ্টিমাইজও করা হয়েছে। এই ফোনটি HyperOS 4 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Redmi K100 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 1/1.55 ইঞ্চির OIS সাপোর্টেড 50MP Light Hunter 800 প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K100 ফোনে 10,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 28 শতাংশ সিলিকন কন্টেন্ট সহ ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে এবং এতে 957Wh/L এনার্জি ডেনসিটি পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দৈনন্দিন ব্যাবহারের ক্ষেত্রে এই ফোনে 2.43 দিন ব্যাকআপ উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড PPS ফাস্ট চার্জিং এবং 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
এছাড়াও Redmi K100 ফোনে Bose দ্বারা টিউন্ড স্টেরিও স্পিকার, X-axis লিনিয়ার মোটর, IR ব্লাস্টার, NFC, Wi-Fi 7 এবং Bluetooth 5.4 দেওয়া হয়েছে। এই ফোনটিতে USB 2.0 পোর্ট যোগ করা হয়েছে।
Redmi K100 ফোনের দাম
Redmi K100 ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 3,499 ইউয়ান (প্রায় 49,800 টাকা) রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্ট 4,099 ইউয়ান (প্রায় 58,400 টাকা) এবং 16GB RAM + 512GB স্টোরেজ মডেল 4,499 ইউয়ান (প্রায় 64,100 টাকা) দামে পেশ করা হয়েছে। চীনে সরকারি সাবসিডি এবং প্রাথমিক সেলে অফারে ফোনটি আরও কম দামে কেনা যাবে। আগামী 31 অক্টোবর থেকে চীনে ফোনটি Black, Snow Rock White এবং Firefly Green কালার অপশনে সেল করা হবে।











