রেডমি বাজারে তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে 9070mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার সহ Redmi K100 Pro Max ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির সঙ্গে সঙ্গে Redmi K100 Pro 5G ফোনটিও বাজারে আনা হয়েছে, এই ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। Redmi K100 Pro Max ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi K100 Pro Max ফোনের দাম
চীনের বাজারে Redmi K100 Pro Max ফোনটি পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB RAM + 256GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 4199 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 59,390 টাকার কাছাকাছি। একইভাবে 12GB RAM + 512GB Storage মডেল 4799 ইউয়ান অর্থাৎ প্রায় 67,870 টাকা দামে পেশ করা হয়েছে।
চীনে Redmi K100 Pro Max ফোনের 16GB RAM + 256GB Storage মডেল কিনতে খরচ হবে 4599 ইউয়ান, অর্থাৎ প্রায় 65,049 টাকা। এই ফোনের 16GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 5199 ইউয়ান অর্থাৎ প্রায় 73,540 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটির 16GB RAM + 1TB Storage সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 5999 ইউয়ান অর্থাৎ প্রায় 84,850 টাকা।
Redmi K100 Pro Max ফোনের ক্যামেরা
সেলফি ও ভিডিও কলের জন্য Redmi K100 Pro Max ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।
এই সেটআপে f/1.69 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি OIS সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 50MP 5X পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যা 100X জুম ও 10X লসলেস জুম সাপোর্ট করে। এছাড়াও এতে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP HD আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
Redmi K100 Pro Max ফোনের ব্যাটারি
Redmi K100 Pro Max ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 9070mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Xiaomi Surge G2 চিপ দেওয়া হয়েছে, যা ইউজার প্যাটার্ন এবং ব্যাটারি কনজাম্পশন অনুযায়ী ব্যাটারি হেল্থ বজায় রাখবে। এই টেকনোলজির দৌলতে বারবার ফোনটি চার্জ করা হলেও দীর্ঘ দিন পর্যন্ত ফোনটি ব্যাবহার করা যাবে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও Redmi K100 Pro Max ফোনে 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার এবং 22.5W ওয়্যারলেস রিভার্স চার্জিং ফিচার রয়েছে। এই ফিচারের দৌলতে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
Redmi K100 Pro Max ফোনের স্পেসিফিকেশন
Redmi K100 Pro Max 5G ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.61GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। LPDDR5X Ultra RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য Redmi K100 Pro Max 5G ফোনে 6300mm কুলিং চেম্বার যোগ করা হয়েছে, যা উষ্ণতা ছড়িয়ে দিয়ে দ্রুত ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে AI-dedicated D2 graphics চিপ রয়েছে, ফলে হাই কোয়ালিটি গ্ৰাফিক্সে গেম খেলা যাবে।
Redmi K100 Pro Max 5G ফোনে 2608 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটিকে এনার্জি এফিসিয়েন্ট করে তোলার জন্য M11 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট এবং 1nit – 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে Redmi K100 Pro Max 5G ফোনে USB 3.2 Gen 1 রয়েছে, যা কানেক্টিভিটি ও ডেটা ট্রান্সফারের জন্য যথেষ্ট উপযোগী। এর পাশাপাশি সুন্দর অডিওর জন্য এতে JBL এর 2.1 চ্যানেল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলোর পাশাপাশি তেল ও গরম চায়ের মতো বিভিন্ন তরল পদার্থ থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66/IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে।
