Highlights
- নিশ্চিত হয়েছে Redmi K60 Ultra এর লঞ্চ ডেট।
- এর সঙ্গেই লঞ্চ হবে Xiaomi MIX Fold 3।
- কে60 আলট্রাতে 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
শাওমি আগামী 14 আগস্ট একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চে কোম্পানি তাদের ফোল্ডেবল ডিভাইস Xiaomi MIX Fold 3, Redmi K60 Ultra, Pad 6 Max এবং Band 8 Pro পেশ করবে। এর আগে রেডমি কে60 আলট্রার নতুন টিজার প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার জানা গেছে। এই ফোনটির বিভিন্ন ফিচার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 12GB RAM সহ আবার ভবাজারে এল এই Redmi স্মার্টফোন, জেনে নিন দাম
Redmi K60 Ultra এর ডিজাইন
- নতুন টিজারে Redmi K60 Ultra ফোনটি ব্ল্যাক এবং সিলভার কালারে দেখা গেছে।
- ফোনটির ব্যাক প্যানেলে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউট এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট সহ বড় ক্যামেরা মডিউল রয়েছে। এই মদিউলে 50 মেগাপিক্সেলের ক্যামেরার ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
- এখনও পর্যন্ত ফ্রন্ট প্যানেলের ছবি প্রকাশিত হয়নি, তবে এই ফোনে ফ্ল্যাট স্ক্রিন এবং পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে।
- আরেকটি ইমেজের মাধ্যমে শক্তিশালী 24GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়ার কথা জানা গেছে।
Redmi K60 Ultra এর লঞ্চ
আগামী 14 আগস্ট সন্ধ্যা 7:00তার সময় কোম্পানির ঘরোয়া মার্কেট চিনে Redmi K60 Ultra ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির সঙ্গে Xiaomi MIX Fold 3, Redmi K60 Ultra, Pad 6 Max এবং Band 8 Pro ডিভাইসগুলি পেশ করা হবে। আরও পড়ুন: নোকিয়া লঞ্চ করল দুটি নতুন কীপ্যাড ফোন Nokia 150 এবং Nokia 130 Music, ব্যাটারি চলবে 34 দিন
Redmi K60 Ultra এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi K60 Ultra ফোনটিতে 1.5কে রেজলিউশন সাপোর্টেড ওএলইডি ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। এতে 144Hz রিফ্রেশরেট পাওয়া যাবে। হাই কোয়ালিটি ডিসপ্লে এক্সপেরিয়েন্সের জন্য এতে PixelWorks X7 ভিজুয়াল প্রসেসর যোগ করা হবে।
- প্রসেসর: ইতিমধ্যে নিশ্চিত জানা গেছে এই ফোনে Dimensity 9200 Plus চিপসেট পাওয়া যাবে।
- স্টোরেজ: 24GB LDDR5x RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
- ক্যামেরা: টিজার পোস্টার থেকে জানা গেছে এই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।
- ওএস: Redmi K60 Ultra ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে বাজারে আনা হবে বলে শোনা যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
