Xiaomi তাদের হোম মার্কেট চীনে কোম্পানি K-সিরিজের প্রিমিয়াম ও শক্তিশালী Redmi K80 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে ডিসপ্লে, থার্মাল কুলিং, অডিও এবং ব্যাটারি সেগমেন্টে বাজারে নতুন বেঞ্চমার্ক সেট করতে সক্ষম। এতে Dimensity 9400+ প্রসেসর, 7410mAh ব্যাটারি, 144Hz OLED ডিসপ্লে, 16GB RAM, 50MP ক্যামেরার মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Redmi K80 Ultra ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Redmi K80 Ultra ফোনে 6.83-ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট ও 480Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। M9 লুমিনেসেন্ট সহ এই স্ক্রিন 3200nits ব্রাইটনেস দিতে সক্ষম। এতে 2560Hz PWM ডিমিং, DC Dimming, Dolby Vision এবং HDR10+ ফিচারও সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য জন্য Xiaomi Shield Glass এবং TÜV সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
প্রসেসর
Redmi K80 Ultra ফোনে প্রসেসিঙের জন্য 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9400+ প্রসেসর রয়েছে। এর সঙ্গেই এই ফোনে Immortalis-G925 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি AnTuTu প্ল্যাটফর্মে 3.24 মিলিয়নেরও বেশি স্কোর পেয়েছে। গেমিং ও ডিসপ্লে পারফরমেন্স আরও সুন্দর করার জন্য এতে নতুন D2 AI ডিসপ্লে চিপ যোগ করা হয়েছে, এটি ফ্রেম ইন্টারপোলেশন আরও আপস্কেল করবে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই ফোনে 6500mm² 3D IceLoop ভেপার চেম্বার রয়েছে, এটি দুটি লেয়ার ডিজাইনে যোগ করা হয়েছে। এতে রেডমির ফোর্থ জেনারেশন Fury Engine সহ থার্মাল এবং পারফরমেন্স অপ্টিমাইজ করতে পারে। এছাড়া ফোনটি Android 15 বেসড HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ক্যামেরা
Redmi K80 Ultra ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 1/1.55″ মাপের 50MP Light Hunter 800 OIS প্রাইমারি সেন্সর এবং 119° FoV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 1080p 60fps এবং রেয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K80 Ultra ফোনে 7410mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 10% সিলিকন কন্টেন্ট এবং 827Wh/L এনার্জি ডেনসিটি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে Bypass Charging Plus টেকনোলজির মাধ্যমে গেমিঙের সময় ফোনটি কম গরম হবে।
অন্যান্য ফিচার
Redmi K80 Ultra ফোনে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, IR ব্লাস্টার, USB Type-C অডিও, Dolby Atmos, 3D আলট্রা-সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68/IP69 রেটিং দেওয়া হয়েছে।
Redmi K80 Ultra ফোনের দাম
Redmi K80 Ultra ফোনটি চীনে পাঁচটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। নিচের টেবিলে ফোনটির সবকটি দাম সম্পর্কে জানানো হল। এই ফোনটি Sandstone Grey, Moonstone White, Spruce Green এবং Ice Peak Blue কালার অপশনে পেশ করা হয়েছে। চীনে REDMI K80 Extreme Edition অর্থাৎ Redmi K80 Ultra ফোনের সেল শুরু হয়ে গেছে।
| ভেরিয়েন্ট | দাম (চীন) | আনুমানিক ভারতীয় দাম |
| 12GB + 256GB | 2,599 ইউয়ান | প্রায় 31,000 টাকা |
| 16GB + 256GB | 2,799 ইউয়ান | প্রায় 33,500 টাকা |
| 12GB + 512GB | 2,999 ইউয়ান | প্রায় 35,800 টাকা |
| 16GB + 512GB | 3,299 ইউয়ান | প্রায় 39,400 টাকা |
| 16GB + 1TB | 3,799 ইউয়ান | প্রায় 45,400 টাকা |
