Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর আপকামিং স্মার্টফোনটি চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী আসন্ন ফোনটি Redmi K90 সিরিজের নতুন মডেল হতে পারে। আপকামিং ফোনটি Redmi K90 Ultra নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ ফিচার জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Ultra স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
3C সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে Redmi K90 Ultra ফোনটি M332BF মডেল নাম্বার সহ দেখা গেছে। এতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। অন্যদিকে টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী যারা শক্তিশালী পারফরমেন্স সহ মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, সেইসব গেমিং প্রেমী এবং হেভি ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি লঞ্চ করা হতে পারে।
টিপস্টার Xiaomu Technology এর বক্তব্য অনুযায়ী Redmi K90 Ultra ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রসেসরে ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স পাওয়া যায়।
Redmi K90 Ultra ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68/IP69 রেটিং দেওয়া হতে পারে। এই ফোনটিতে ইনবিল্ট ফিজিক্যাল কুলিং ফ্যান থাকতে পারে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিঙের পরও ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
আপকামিং Redmi K90 Ultra ফোনটিতে বড় 8,500mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। এত ব্যাটারি সহ স্মার্টফোনটিতে দীর্ঘমেয়াদী ব্যাকআপ পাওয়া যাবে।
Redmi K90 Ultra ফোনের প্রাথমিক দাম প্রায় 2,799 ইউয়ান (প্রায় 39,000 টাকা) হতে পারে। রিপোর্ট অনুযায়ী 2026 সালের জুন বা জুলাই মাসের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে। যেসব চীনের ইউজাররা মিড রেঞ্জে দারুণ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজাররা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
(সোর্স)











