লিকের মাধ্যমে Redmi K90 Ultra ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী Redmi K90 Ultra ফোনটি ব্যাটারি লাইফ, ডিসপ্লে এবং কুলিং সিস্টেমের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই Redmi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি অসাধারণ আপগ্রেড সহ লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার Digital Chat Station এর মাধ্যমে শেয়ার করা ডিটেইলস অনুযায়ী Redmi K90 Ultra ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি এতদিন K-সিরিজের Ultra মডেলে Dimensity 9-সিরিজের “Plus” ভেরিয়েন্ট প্রসেসর দেওয়া হত। এই প্রসেসরগুলি Dimensity 9400+, 9300+ এবং 9200+ নামে বাজারে রয়েছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী এইবার MediaTek এর Dimensity 9500+ প্রসেসর লঞ্চ করা হবে না। এটি সাধারণত ওভারক্লকড ভার্সন। তাই Redmi K90 Ultra ফোনটিতে বেস Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী আপকামিং Redmi K90 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ইন্টারনাল কুলিং ফ্যান হতে পারে। এই তথ্য সঠিক হলে এটি Xiaomi এর সাব-ব্র্যান্ডের অ্যাক্টিভ কুলিং সিস্টেম সহ প্রথম স্মার্টফোন হয়ে উঠতে পারে। এটি দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং চলাকালীন ফোনের তাপমাত্রা কন্ট্রোল এবং থার্মাল থ্রটলিং থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে, ফলে স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে। এর ফলে প্রসেসর দীর্ঘ সময় পর্যন্ত পীক ক্যাপাসিটির কাছাকাছি কাজ করতে পারবে।
জানিয়ে রাখি আপকামিং Redmi K90 Ultra ফোনটিতে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। আপাতত কোম্পানির এর উপর ইন্টারনাল টেস্টিং করছে। রিপোর্ট অনুযায়ী ব্যাটারি ক্যাপাসিটি আরও বেশি হতে পারে। চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে হাই-পাওয়ার PPS চার্জিং স্ট্যান্ডার্ড সাপোর্ট করতে পারে।
Redmi K90 Ultra ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির বড় ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 165Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। তাই এই ডিসপ্লে আরও স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করতে পারে। অন্যান্য ফিচার হিসাবে ফোনটিতে মেটাল ফ্রেম, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফুল ওয়াটার রেসিস্টেন্স থাকতে পারে।
লিক লঞ্চ টাইমলাইন অনুযায়ী মে বা জুন মাসে Redmi K90 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে নতুন পারফরমেন্স সেন্ট্রিক Redmi K Pad 2 ট্যাবলেট পেশ করা হতে পারে। এই ইভেন্টের মঞ্চ থেকে এই ট্যাবলেটটিও লঞ্চ করা হবে বলে জানা গেছে।
যারা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, দীর্ঘমেয়াদী গেমিং এক্সপিরিয়েন্স এবং দুর্দান্ত থার্মাল ম্যানেজমেন্ট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi K90 Ultra ফোনটি ভালো অপশন হতে পারে। এই স্মার্টফোনটি iQOO 13, OnePlus 13 এবং Realme GT 7 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা দীর্ঘমেয়াদী হাই পারফরমেন্স, বড় ব্যাটারি এবং আল্ট্রা স্মুথ ডিসপ্লে সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Redmi K90 Ultra ফোনটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।











