ক্রমাগত ভারত সহ গোটা বিশ্বে গেমিং ফোনের চাহিদা বেড়েই চলেছে। এরই মধ্যে Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এর আপকামিং ফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি লিকের মাধ্যমে শীঘ্রই Redmi K90 Ultra ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই ফোনটি বিশেষ করে গেমিং প্রেমীদের কথা মাথায় রেখে ডিজাইন করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 Ultra ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে Redmi K90 Ultra স্মার্টফোনের সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী Redmi K90 Ultra ফোনটির বেশ কিছু ফিচারের জন্য এটি গেমিংয়ের ক্ষেত্রে একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনে অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘক্ষণ পর্যন্ত গেম খেলার পরও দীর্ঘ সময় গেম খেললেও ফোন যেন অতিরিক্ত গরম হওয়া এবং স্মুথ পারফরমেন্সের জন্য স্মার্টফোনে কুলিং ফ্যান ব্যাবহার করা হয়। সাধারণত হেভি গেমিং চলাকালীন স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়, এর ফলে ফ্রেম রেট কমে যেতে পারে। তবে যদি এই ফোনে ফ্যান-বেস্ড কুলিং সিস্টেম দেওয়া হয়, সেক্ষেত্রে এটি দ্রুত হিট বাইরে বের করে দিতে সাহায্য করবে। ফলে ইউজাররা আরও স্মুথ ও ভালো গেমিং উপভোগ করতে পারবেন।
লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য Redmi K90 Ultra ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনটিতে গেমিংয়ের সময় 165FPS ফ্রেম রেট পাওয়া যাবে। এছাড়া এতে একটি আলাদা গ্রাফিক্স চিপ থাকতে পারে, এটি গেমিং চলাকালীন গ্রাফিক্স রেন্ডারিং আরও উন্নত এবং ফ্রেম রেট স্টেবল রাখাতে সাহায্য করবে।
Redmi K90 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী 8,000mAh বড় ব্যাতারিউ দেওয়া হতে পারে। রিপোর্টে এই ব্যাটারির সাইজ 8,500mAh হবে বলে জানানো হয়েছিল। তাই গেমিং প্রেমীদের জন্য ফোনটি একটি দারুণ অপশন হতে পারে।
Redmi K90 Ultra ফোনটিতে কাস্টম-টিউন সাপোর্টেড সিমেট্রিক্যাল ডুয়েল স্পিকার দেওয়া হতে পারে। এটি গেমিং এবং ভিডিও দেখার সময় আরও ভালো ও ব্যালান্সড অডিও দিতে সক্ষম। একইসঙ্গে ফোনটিতে একটি বড় ভাইব্রেশন মোটর থাকতে পারে। এর ফলে গেম খেলার সময় হ্যাপটিক ফিডব্যাক আরও শক্তিশালী হতে পারে।
সিকিউরিটির জন্য Redmi K90 Ultra ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে। এটি সাধারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের তুলনায় আরও ফাস্ট এবং সঠিক বলে মনে করা হয়। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 রেটিং থাকতে পারে।
এখনও পর্যন্ত Xiaomi এর পক্ষ থেকে Redmi K90 Ultra ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা লিক রিপোর্টের জন্য মনে করা হচ্ছে 2026 সালের এপ্রিল মাসের মধ্যেই চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, আপকামিং ফোনটি হাই-এন্ড গেমিং ফিচার সহ বাজারে উপস্থিত বিভিন্ন ফ্ল্যাগশিপ ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।










