চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি শাওমি গত মাসে Redmi 7A এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Redmi 8A লঞ্চ করেছিল। আজ কোম্পানি Redmi 7 এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে Redmi 8 লঞ্চ করল। এই লঞ্চ ইভেন্টের মঞ্চে দাঁড়িয়েই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 16 অক্টোবর ভারতে Redmi Note 8 Pro লঞ্চ করা হবে।
মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 4 জিবি র্যাম এবং 4,000 এমএএইচ ব্যাটারীওয়ালা Motorola One Macro
দাম ও সেল
কোম্পানির পক্ষ থেকে Redmi 8 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা রাখা হয়েছে এবং 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 12 অক্টোবর থেকে মি ডট কমের সঙ্গে সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।
স্পেসিফিকেশন
Redmi 8 এ 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.21 ইঞ্চির টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর পিক্সেল ডেন্সিটি 320 ppi। এছাড়াও এই ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 চিপসেটে রান করে।
কোম্পানির পক্ষ থেকে Redmi 8 এর দুটি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্ৰাফির জন্য Redmi 8 এ ডুয়েল রেয়ার এআই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের Sony IMX363 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
2,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi Note 7 Pro, জেনে নিন কোথায় কিভাবে পাবেন
এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইসহ মিইউআই 10.0.1.3 এর সঙ্গে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi 8 এ 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। তবে ফোনটির বক্সে 10 ওয়াটের চার্জার থাকবে। ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











