Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi এবার একটি নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট চীনে নতুন ‘M’ সিরিজ পেশ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে অন্যান্য বাজারেও এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের প্রথম ফোনটি Redmi M100 নামে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 7900mAh ব্যাটারি, 8GB RAM এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
Redmi M100 5G ফোনের স্পেসিফিকেশন
Redmi M100 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জে এই ফোনটি একটি গোটা দিনের চেয়েও বেশি সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Redmi M100 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno GPU যোগ করা হয়েছে।
Redmi M100 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনের পাঞ্চ হোল ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 825nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে TUV সার্টিফাইড লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের তেমন ক্ষতি হবে না।
এই ফোনটি একদমই ফটোগ্রাফি সেন্ট্রিক স্মার্টফোন নয়, বরং যথেষ্ট সাধারণ। Redmi M100 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Redmi M100 5G ফোনের দাম
চীনে Redmi M100 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 6GB RAM এর সঙ্গে 256GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 1999 ইউয়ান অর্থাৎ প্রায় 28,300 টাকা। এই ফোনটির 8GB RAM মডেল 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সেল করা হবে। এই দুটি মডেল যথাক্রমে 1799 ইউয়ান এবং 2199 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 25,520 টাকা এবং 31,200 টাকার কাছাকাছি। চীনের বাজারে এই ফোনটি Midnight Black, Starry White এবং Wilderness Green কালার অপশনে বিক্রি করা হবে।
