Redmi ভারতে তাদের নতুন স্মার্টফোন সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি একটি নতুন স্মার্টফোনের টিজার জারি করা হয়েছে, এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে একটি নতুন Redmi স্মার্টফোন লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত এই ফোনটির নাম জানানো হয়নি, তবে টিজারে দেওয়া আভাস দেখে মনে করা হচ্ছে এই ফোনটি Redmi এর নতুন “R” সিরিজের অধীনে পেশ করা হতে পারে।
নিচে দেওয়া টিজারে দেখা যাচ্ছে এই ফোনটির জন্য “Suit up. Your Hero Mode is Coming” ট্যাগলাইন ব্যাবহার করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে কোম্পানি এবার কোনো বিশেষ ফিচার বা নতুন এক্সপেরিয়েন্সের ওপর ফোকাস করতে পারে। টিজার ইমেজে ফোনটির ঝলক দেখা গেছে, যা দেখে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ডিজাইন দেখে মনে করা হচ্ছে ফোনটিকে বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হবে।
A new hero loading…#StayTuned pic.twitter.com/l8a83asiR5
— Redmi India (@RedmiIndia) March 19, 2026
Redmi কোম্পানির সাম্প্রতিক লঞ্চ স্ট্র্যাটেজিতে চোখ রাখলে দেখা যায়, কোম্পানির পক্ষ থেকে জানুয়ারি মাসে ভারতের বাজারে Redmi Note 15 Pro সিরিজ লঞ্চ করা হয়েছিল। এর পর থেকে কোম্পানি আর কোনো নতুন স্মার্টফোন ভারতে পেশ করেনি। তাই আপকামিং Redmi ফোনটি ইউজারদের কাছে নতুন অপশন হয়ে উঠতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে রিপোর্ট এবং কোম্পানির বিগত ট্রেন্ড দেখে কিছু সম্ভাব্য ফিচার সম্পর্কে ধারণা করা যায়। এই ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হবে এবং এতে MediaTek Dimensity বা Qualcomm Snapdragon সিরিজের প্রসেসর যোগ করা হতে পারে। বর্তমানে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে, তাই এই ফোনটিতেও বড় সাইজের ব্যাটারি থাকতে পারে। ক্যামেরার দিক থেকেও ফোনটি সুন্দর হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং ফোনটি লেটেস্ট Android ভার্সনে কাজ করতে পারে। তবে আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়।
রেডমি তাদের এই আপকামিং ফোনটি বাজেট বা মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করতে পারে। এই প্রাইস রেঞ্জে ফোনটিকে Realme, iQOO ও Samsung এর মতো ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। তবে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার পরই আসল প্রতিদ্বন্দ্বী সম্পর্কে যথাযথ আলোচনা করা সম্ভব হবে।









