সম্প্রতি ভারতের বাজারে Redmi Note 14 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা স্মার্টফোনে ব্রাইট AMOLED ডিসপ্লে, সুন্দর ক্যামেরা সেটআপ এবং দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যেসব গ্রাহকরা Redmi Note 14 ফোনটি কিনতে চান না তাদের দুশ্চিন্তা দূর করার জন্য এই পোস্টে ফোনটির কিছু সেরা বিকল্প সম্পর্কে আলোচনা করা হল। এই তুলনা পড়ে ইউজাররা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
Redmi Note 14 ফোনের সেরা বিকল্প এবং দাম
| স্মার্টফোন | প্রাথমিক দাম |
| iQOO Z9s | 19,999 টাকা |
| Samsung Galaxy A16 5G | 18,899 টাকা |
| Vivo T3 | 19,999 টাকা |
| Realme 13 | 17,999 টাকা |
| OnePlus Nord CE 4 Lite | 19,999 টাকা |
Redmi Note 14
Redmi Note 14 ফোনটি সুন্দর ফিচার সহ একটি সস্তা স্মার্টফোন। ফোনটির ব্রাইট AMOLED ডিসপ্লেতে মুভি, শো দেখার দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে ফোনটির OIS ক্যামেরা ফাস্ট এবং স্টেবল শট ক্যাপচার করতে সক্ষম। দীর্ঘমেয়াদী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হেভি ইউজারদের জন্য একটি দারুণ অপশন।
Redmi Note 14 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর
- স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড, 2MP ম্যাক্রো সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং 20MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 45W ফাস্ট চার্জিং সহ 5,110mAh ব্যাটারি
- দাম: 18,999 টাকা থেকে শুরু
iQOO Z9s
iQOO Z9s ফোনটির পিল শেপের ক্যামেরা মডিউলের দৌলতে বেশ সুন্দর দেখায়। এই ফোনের AMOLED প্যানেল ভাইব্রেন্ট কালার ও দারুণ ভিউইং অ্যাঙ্গেল দিতে সক্ষম। যার ফলে মিডিয়া এক্সপেরিয়েন্স সুন্দর হয়ে ওঠে। ফোনটির শক্তিশালী ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও এই ফোনটির বিশ্বস্ত প্রসেসিং সমস্ত ডেইলি টাস্ক স্মুথভাবে সামলাতে সক্ষম।
iQOO Z9s ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.77-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর
- স্টোরেজ: 12GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং 20MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 44W ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি
- দাম: 19,999 টাকা থেকে শুরু
| বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম |
স্কোর |
| আনটুটু | 7,02,347 |
| গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) | 1,044 |
| গীকবেঞ্চ (মাল্টি কোর) | 3,011 |
| পিসিমার্ক ব্যাটারি টেস্ট | 16 ঘন্টা 11 মিনিট |
| চার্জিঙের সময় (20% থেকে 100%) | 66 মিনিট |
কেন কিনবেন?
- প্রিমিয়াম ডিজাইন
- সুন্দর ডিসপ্লে
- দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ
কেন কিনবেন না?
- সাধারণ ক্যামেরা
- ব্লোটওয়্যার
Samsung Galaxy A16 5G
Samsung Galaxy A16 5G ফোনটি কম দামে একটি দারুণ স্মার্টফোন। এই ফোনে ফ্ল্যাট ব্যাক ডিজাইনের সঙ্গে এর্গোনমিক বাটন প্লেসমেন্ট রয়েছে। ফোনটির সুপার AMOLED ডিসপ্লে ভাইব্রেন্ট ও ক্লিয়ার ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ফটোগ্রাফির শৌখিনদের ল্যান্ডস্কেপ ক্যাপচার করার জন্য একটি অসাধারণ অপশন করে তোলে। সবচেয়ে বড় কথা এই ফোনে ছয় বছর পর্যন্ত ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত ফিচার।
Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.7-ইঞ্চির 90Hz FHD+ Super AMOLED ডিসপ্লে
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর
- স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 13MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 25W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
- দাম: 18,899 টাকা থেকে শুরু
| বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম | স্কোর |
| আনটুটু | 4,11,561 |
| গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) | 735 |
| গীকবেঞ্চ (মাল্টি কোর) | 1,948 |
| পিসিমার্ক ব্যাটারি টেস্ট | 9 ঘন্টা, 42 মিনিট |
| চার্জিঙের সময় (20% থেকে 100%) | 79 মিনিট |
কেন কিনবেন?
- স্টাইলিশ ডিজাইন
- সুন্দর ডিসপ্লে
- দীর্ঘদিন সফটওয়্যার সাপোর্ট
কেন কিনবেন না?
- সাধারণ ক্যামেরা
- বক্সে চার্জার নেই
Vivo T3
Vivo T3 ফোনটি এই প্রাইস রেঞ্জের একটি ব্যালেন্সড স্মার্টফোন এবং ফোনটি বিভিন্ন সেগমেন্টে দারুণ পারফর্ম করে। ফোনটির ইউনিক ডিজাইন এক নজরে মন কাড়তে বাধ্য। আবার স্মুথ প্রসেসিং গেমিং ও মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। সুন্দর ব্যাটারি লাইফ ও ফাস্ট চার্জিং সহ এই ফোনটি নিঃসন্দেহে একটি দারুণ অপশন।
Vivo T3 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর
- স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 44W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
- দাম: 19,999 টাকা থেকে শুরু
| বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম | স্কোর |
| আনটুটু | 7,15,922 |
| গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) | 1,177 |
| গীকবেঞ্চ (মাল্টি কোর) | 2,646 |
| পিসিমার্ক ব্যাটারি টেস্ট | 15 ঘন্টা, 16 মিনিট |
| চার্জিঙের সময় (20% থেকে 100%) | 70 মিনিট |
কেন কিনবেন?
- সুন্দর পারফরমেন্স
- আকর্ষণীয় ডিজাইন
- ফাস্ট চার্জিং
কেন কিনবেন না?
- সাধারণ সফটওয়্যার সাপোর্ট
- ব্লোটওয়্যার
Realme 13
যারা গোটা দিন ব্যাকআপ পছন্দ করেন তাদের জন্য Realme 13 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। একইসঙ্গে ফোনটির স্টেরিও স্পিকার সেটআপ জোরালো ও ইমার্সিভ মিডিয়া এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ দিনের আলোয় আকর্ষণীয় ভাইব্রেন্ট শট ক্যাপচার করতে পারে।
Realme 13 ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.72-ইঞ্চির 120Hz FHD+ IPS LCD ডিসপ্লে
- প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর
- স্টোরেজ: 12GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP সেকেন্ডারি সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 45W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
- দাম: 17,999 টাকা থেকে শুরু
| বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম | স্কোর |
| আনটুটু | 4,52,218 |
| গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) | 782 |
| গীকবেঞ্চ (মাল্টি কোর) | 1,978 |
| পিসিমার্ক ব্যাটারি টেস্ট | 11 ঘন্টা, 12 মিনিট |
| চার্জিঙের সময় (20% থেকে 100%) | 63 মিনিট |
কেন কিনবেন?
- সুন্দর ব্যাটারি ব্যাকআপ
- সুন্দর অডিও আউটপুট
- ক্যামেরা পারফরমেন্স
কেন কিনবেন না?
- AMOLED প্যানেলের অভাব
- সাধারণ পারফরমেন্স
OnePlus Nord CE 4 Lite
OnePlus Nord CE 4 Lite ফোনটি রেডমি নোট 14 ফোনের অন্যতম সেরা একটি অপশন। এই ফোনে 5500mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি বেশ হালকা এবং হাতে ধরে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ফোনটির সুন্দর এমোলেড ডিসপ্লে ভাইব্রেন্ট কালার ও দারুণ ভিউইং অ্যাঙ্গেল দিতে সক্ষম। এই ফোনের 50MP ক্যামেরা দিনের আলোয় সুন্দর ছবি ক্যাপচার করতে পারে।
OnePlus Nord CE 4 Lite ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর
- স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
- ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 80W ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি
- দাম: 19,999 টাকা থেকে শুরু
| বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম | স্কোর |
| আনটুটু | 4,75,981 |
| গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) | 914 |
| গীকবেঞ্চ (মাল্টি কোর) | 2,056 |
| পিসিমার্ক ব্যাটারি টেস্ট | 11 ঘন্টা, 32 মিনিট |
| চার্জিঙের সময় (20% থেকে 100%) | 50 মিনিট |
কেন কিনবেন?
- স্টাইলিশ ডিজাইন
- সুন্দর ডিসপ্লে
- দারুণ ব্যাটারি ব্যাকআপ
কেন কিনবেন না?
- পুরনো প্রসেসর
- সাধারণ লো লাইট ক্যামেরা পারফরমেন্স
