27 জানুয়ারী ভারতে লঞ্চ হতে পারে 200MP ক্যামেরা সহ Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus স্মার্টফোন

2025 সালের অক্টোবর মাসে চীনের বাজারে Redmi Note 15 সিরিজটি লঞ্চ করা হয়েছিল। এবার এই সিরিজের ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই সিরিজের মাইক্রো সাইট লাইভ করা হয়েছে। এই সিরিজের মাধ্যমে Redmi ফোনগুলি টিজ করা হচ্ছে। এখনও পর্যন্ত Redmi তাদের আপকামিং সিরিজের লঞ্চ ডেট জানায়নি, তবে লিক অনুযায়ী Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ ফোনদুটি আগামী 27 জানুয়ারী ভারতে লঞ্চ করা হতে পারে।

টেক ওয়েবসাইট Smartprix Redmi Note 15 Pro সিরিজের ভারতীয় লঞ্চ ডেট শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং সিরিজটি আগামী 27 জানুয়ারী ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ ফোনগুলি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আসন্ন Redmi ফোনগুলিতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

চীনের বাজারে Redmi Note 15 Pro 5G ফোনটি MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ফোনটিতে অ্যান্ড্রয়েড বেস্ড Xiaomi HyperOS 2 দেওয়া হয়েছে। চীনে Redmi ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছিল। ভারতের বাজারে একই টপ ভেরিয়েন্টে সেল করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 15 Pro স্মার্টফোনে 6.83 ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে Xiaomi Dragon Crystal Glass প্রোটেকশন রয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফিকেশন দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ধরনের লিকুইড ড্যামেজ প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই Redmi ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Note 15 Pro ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Redmi Note 15 Pro+ 5G স্মার্টফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 1.84GHz থেকে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। হেভি গেমিংয়ের সময় অতিরিক্ত গরম থেকে স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখার জন্য 5954mm² থার্মাল কন্ডাক্টিভিটি ক্ষমতাসম্পন্ন Ice-Sealed Circulating Cooling Pump দেওয়া হয়েছে। চীনের Redmi 5G স্মার্টফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে গ্লোবাল বাজারে Redmi Note 15 Pro+ স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি দ্রুত চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

চীনের বাজারে Redmi Note 15 Pro+ 5G ফোনটি টিপল ক্যামেরা সেটআপে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে গ্লোবাল বাজারে ফোনটি ডুয়েল ক্যামেরা এতাপে পেশ করা হয়েছে। Redmi Note 15 Pro+ 5G স্মার্টফোনের গ্লোবাল মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে চীনের মডেলে 50MP টেলিফটো লেন্স ছিল। এতে 2x এবং 4x ইন সেন্সর জুম সেন্সর রয়েছে। চীনের মডেলে 50MP telephoto দেওয়া হয়েছিল। অন্যদিকে গ্লোবাল মডেলে এই লেন্সটি দেওয়া হয়নি। একইভাবে উভয় বাজারেই সেলফি তোলা ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

গ্লোবাল বাজারে Redmi Note 15 Pro+ 5G স্মার্টফোনটিতে 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিন সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here