বেড়ে গেল Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus ফোনের দাম, দেখে নিন 200MP ক্যামেরা সহ এই 5G স্মার্টফোনের নতুন দাম

গত ফেব্রুয়ারি মাসে Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের ‘নোট 15 প্রো’ সিরিজের নতুন Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। উভয় ফোনেই 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং বড় ব্যাটারি ও AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে এবার কোম্পানি তাদের ইউজারদের অবাক করে এই ফোনদুটির দাম বাড়িয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro Plus ফোনের নতুন দামের ডিটেইলস সম্পর্কে।

Redmi Note 15 Pro ফোনের দাম

Redmi Note 15 Pro লঞ্চ প্রাইসপ্রাইস হাইকনিউ প্রাইস 
8GB RAM + 128GB Storage29,999 টাকা2,000 টাকা31,999 টাকা
8GB RAM + 256GB Storage31,999 টাকা2,000 টাকা33,999 টাকা

 

Redmi Note 15 Pro ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। ফোনের প্রাথমিক দাম 29,999 টাকা ছিল, বর্তমানে দাম বেড়ে 31,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনের 256GB স্টোরেজ অপশন 31,999 তাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে এখন 33,999 টাকা দামে কেনা যাবে। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে Redmi Note 15 Pro ফোনটি Silver Ash, Mirage Blue এবং Carbon Black কালার অপশনে সেল করা হয়।

Redmi Note 15 Pro Plus ফোনের দাম

Redmi Note 15 Pro+লঞ্চ প্রাইসপ্রাইস হাইকনিউ প্রাইস 
8GB RAM + 256GB Storage37,999 টাকা2,000 টাকা39,999 টাকা
12GB RAM + 256GB Storage39,999 টাকা2,000 টাকা41,999 টাকা
12GB RAM + 512GB Storage43,999 টাকা1,000 টাকা44,999 টাকা

 

Redmi Note 15 Pro+ ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে 2,000 টাকা দাম বাড়িয়ে 39,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা ছিল, এখন 41,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 12GB RAM+512GB স্টোরেজ অপশনের দাম 1000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই রেডমি ফোনটি Coffee Mocha, Mirage Blue এবং Carbon Black কালার অপশন সহ মি ডট কম সাইটের মাধ্যমে সেল করা হচ্ছে।

ফিচার এবং স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য Redmi Note 15 Pro স্মার্টফোনে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর যোগ করা হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro+ ফোনে ক্লক স্পীডযুক্ত 2.7GHz Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোন Android 15 এবং Xiaomi HyperOS সহ কাজ করে। একইসঙ্গে ফাস্ট ও ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এতে Xiaomi IceLoop কুলিং সিস্টেম রয়েছে, ফলে এটি দুর্দান্ত থার্মাল ম্যানেজমেন্ট করতে সক্ষম।

Redmi Note 15 Pro এবং Note 15 Pro Plus 5G স্মার্টফোনে 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। একদিকে Note 15 Pro ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং অন্যদিকে Pro Plus 5G ফোনে Quad Curve ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনেই CrystalRes AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পিক ব্রাইটনেস, Flicker Free সার্টিফিকেশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির দিক দিয়ে Redmi Note 15 Pro+ এবং Redmi Note 15 Pro স্মার্টফোনটি যথেষ্ট উল্লেখযোগ্য। ফোনের রেয়ার প্যানেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে 2x এবং 4x ইন সেন্সর জুম ও OIS ফিচার সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Note 15 Pro স্মার্টফোনে 20MP এবং Note 15 Pro+ স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়া ব্যাকআপের জন্য Note 15 Pro+ ফোনে 100W HyperCharge চার্জিং ফিচার সাপোর্টেড 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটিতে 6580mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। উভয় ফোনই 22.5W রিভার্স চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here