আগেই ভারতের বাজারে Redmi Note 17 5G ফোনটি পেশ করা হয়েছিল এবং এবার কোম্পানি ফোনের 4G মডেল টেক মঞ্চে লঞ্চ করেছে। Redmi Note 17 4G ফোনটিতে শক্তিশালী 7700mAh battery, বড় 6.99 ইঞ্চির এবং নতুন Snapdragon 6s 4G gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। আপাতত গ্লোবাল বাজারে ফোনটি পেশ করা হয়েছে এবং পরবর্তী সময়ে ভারতে ফোনটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 4G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 17 4G ফোনের স্পেসিফিকেশন
Redmi Note 17 4G স্মার্টফোনটিতে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি টিইউভি Low Blue Light সার্টিফায়েড ডিসপ্লে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনের স্ক্রিন দেখার পরও চোখ সুরক্ষিত থাকবে। ফোনটিতে কোর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
Redmi Note 17 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে প্রসেসিঙের জন্য এতে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী 2.5GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s 4G gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Adreno জিপিইউ রয়েছে।
Redmi Note 17 4G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 7700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 22.5W reverse চার্জিং ফিচার রয়েছে। ফলে Redmi Note 17 ফোনের সাহায্যে অন্যান্য স্মার্টফোনও চার্জ করা যাবে।
ফটোগ্রাফির জন্য এই রেডমি ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Redmi Note 17 4G ফোনে Memory extension ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 16GB RAM এর। পারফরমেন্স পাওয়া যাবে। বেসিক কানেক্টিভিটির জন্য এতে Infrared এবং NFC ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
গ্লোবাল ওয়েবসাইটে Redmi Note 17 4G ফোনটি মোট 5টি মেমরি ভেরিয়েন্ট সহ লিস্টেড হয়েছে। বেস ভেরিয়েন্ট 4GB RAM + 128GB Storage অপশন এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB Storage স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম জানানো হয়নি, তবে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। গ্লোবাল বাজারে ফোনটি Black, Sky Teal এবং Celestial Purple কালার অপশনে সেল করা হবে।
