Home খবর 8340mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Redmi Note 17 Pro 5G স্মার্টফোন

8340mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 4 প্রসেসর সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Redmi Note 17 Pro 5G স্মার্টফোন

শাওমির সাব ব্র্যান্ড Redmi 10000mAh battery সহ Redmi Note 17 Pro Max স্মার্টফোনটি পেশ করেছে। কোম্পানি এই ফোনের পাশাপাশি Redmi Note 17 Pro স্মার্টফোনটিও লঞ্চ করেছে। Redmi Note 17 Pro ফোনের গ্লোবাল মডেলটি জুলাই মাসে চীনের বাজারে পেশ হওয়া ফোনের তুলনায় সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে এবং এই বিষয়ে নীচে বিস্তারিত আলোচনা করা হল। গ্লোবাল বাজারে পেশ হওয়া Redmi Note 17 Pro স্মার্টফোনটি ভারতের বাজারেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 17 Pro ফোনের স্পেসিফিকেশন

Redmi Note 17 Pro ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর রয়েছে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। চীনের মডেলেও একই প্রসেসর ব্যাবহার করা হয়েছিল।

গ্লোবাল বাজারে Redmi Note 17 Pro 5G ফোনটি 8340mAh battery সহ লঞ্চ করা হয়েছে। মনে করিয়ে দিই চীনের ফোনটি 9000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল। অর্থাৎ ভারতীয় মডেলে ছোটো ব্যাটারি দেওয়া হতে পারে। তবে চার্জিং স্পীডের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করা হবে না। এই ফোনটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার এবং 22.5W reverse চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে।

Redmi Note 17 Pro ফোনটির গ্লোবাল মডেলের ফটোগ্রাফি সেগমেন্ট চাইনিজ ভেরিয়েন্টের চেয়ে কিছুটা ভালো। চীনের ফোনটিতে 50MP প্রাইমারি + 2MP ডেপ্থ সেন্সর এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে গ্লোবাল মডেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর সহ 8 মেগাপিক্সেল ultra-wide ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Note 17 Pro 16 ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi Note 17 Pro 5G ফোনটিতে 1280 x 2772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে Redmi Note 17 Pro 5G ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66 + IP68 রেটিং দেওয়া হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটি 72 ঘন্টা পর্যন্ত 3 মিটার গভীর জলে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। ফোনটিতে 300% volume boost সহ Dolby Atmos স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।

Redmi Note 17 Pro ফোনের দাম

Redmi Note 17 Pro ফোনের গ্লোবাল প্রাইস 400 ইউএস ডলার রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম 38,220 টাকার কাছাকাছি। এটি ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB storage অপশনের দাম। এছাড়া রেডমি ফোনটি গ্লোবাল বাজারে 6GB, 8GB এবং 12GB RAM ভেরিয়েন্ট সহ 256GB এবং 512GB স্টোরেজ অপশনে সেল করা হবে। Redmi Note 17 Pro ফোনটি Sky Blue, Satin Orange, Purple এবং Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।