সম্প্রতি ভারতের বাজারে Redmi Note 17 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার বাজারে ফোনটির Pro মডেল পেশ করা হবে বলে জানা গেছে। টিপস্টার Abhishek Yadav সোশ্যাল মিডিয়া সাইট X এর মাধ্যমে Xiaomi India এর আপকামিং লঞ্চ টাইমলাইন সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে Redmi Note 17 Pro 5G সিরিজ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro 5G ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
লিক হল Redmi Note 17 Pro ফোনের লঞ্চ টাইমলাইন
টিপস্টার Abhishek Yadav এর বক্তব্য অনুযায়ী 18 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কনফার্ম জানানো হয়নি।
EXCLUSIVE: XIAOMI INDIA’S UPCOMING LAUNCH TIMELINE ✨
Redmi 17 series is expected to launch on September 5.
Redmi Note 17 Pro series could launch on September 18 or September 20.
And the big one 👀
Xiaomi 18 Pro series is coming to India by December, featuring a tiny…
— Abhishek Yadav (@yabhishekhd) August 10, 2026
জানিয়ে রাখি আগেই ভারতের বাজারে Redmi Note 17 ফোনটি পেশ করা হয়েছে। তাই প্রো মডেল লঞ্চ হলে ভারতে Redmi Note 17 সিরিজের পরিধি আরও ছড়িয়ে পড়বে। আপাতত শুধুমাত্র আপকামিং Redmi Note 17 Pro ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কেই জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি।
টিপস্টার জানিয়েছেন Redmi Note 17 Pro ফোনটি ছাড়াও Xiaomi India আগামী দিনে একাধিক বড় লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। 5 সেপ্টেম্বর মধ্যেই Redmi 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে ডিসেম্বর মাসের দিকে Xiaomi 18 Pro সিরিজ ভারতে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro ফোনের রেয়ার প্যানেলে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।
Redmi Note 17 Pro 5G ফোনের স্পেসিফিকেশন (চীন)
আগেই চীনের বাজারে Redmi Note 17 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। তাই ভারতের বাজারেও একই ফিচার সহ ফোনটি পেশ করা হতে পারে। চীনের মডেলে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিঙের জন্য Redmi Note 17 Pro 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।
Redmi Note 17 Pro 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব বড় ব্যাটারি। এই ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার এতে 67W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার রয়েছে।
ভারতীয় মডেলে একই ব্যাটারি দেওয়া হলে, ভারতীয় মডেলেও বড় ব্যাটারি দেওয়া হলে এটি Redmi Note 15 Pro ফোনের 6,580mAh ব্যাটারির চেয়ে বড়সড় আপগ্রেড হতে চলেছে। তবে ভারতে মডেলের স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।
Redmi Note 17 Pro ফোনটি ডিউরেবিলিটির দিক দিয়ে যথেষ্ট মজবুত হতে চলেছে। চীনের বাজারে ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে স্টেরিও স্পিকার এবং ইন- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি আপাতত শুধুমাত্র টিপস্টারের মাধ্যমে Redmi Note 17 Pro 5G ফোনের লঞ্চ সম্পর্কে জানা গেছে। এই ফোনটি 18 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তাই বর্তমানে ইউজাররা কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।
আপকামিং Redmi Note 17 Pro 5G ফোনটি চীনের মডেলের মতো একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হলে, এটি মিড রেঞ্জে দারুন বিকল্প হয়ে উঠতে পারে। যারা আগামী মাসের মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চাইছেন, তারা কোম্পানির ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
