Xiaomi এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 27 আগস্ট Redmi Note 17 Series গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। Xiaomi Global ওয়েবসাইটে এই সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা Redmi Note 17 Pro Max 5G ফোনটি গ্লোবাল সিরিজের অধীনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 10,000mAh বড় ব্যাটারি এবং 100W HyperCharge ফিচার সহ টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Series এর গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 17 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট
Xiaomi তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে Redmi Note 17 Series এর গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা করেছে। একইসঙ্গে Xiaomi Global ওয়েবসাইটে সিরিজের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। আগামী 27 আগস্ট এই সিরিজ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি বিগত কিছুদিন ধরেই Redmi Note 17 Series এর গ্লোবাল মডেলের ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানানো হয়েছে।
Meet the REDMI Note 17 Series.
Titan power, go max.
Titan Quality that’s built to last.
See you on Aug 27th. pic.twitter.com/tA16hh0QNu— Xiaomi (@Xiaomi) August 17, 2026
Redmi Note 17 Pro Max ফোনে থাকবে 10,000mAh ব্যাটারি
Redmi Note 17 Pro Max 5G স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। Xiaomi জানিয়েছে ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 100W HyperCharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। কোম্পানি আরও জানিয়েছে ফোনের বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে না।
Xiaomi এর পক্ষ থেকে Redmi Note 17 Pro Max 5G ফোনে ক্লিক করা ক্যামেরা স্যাম্পেল ইমেজ শেয়ার করা হয়েছে। ক্যামেরা স্যাম্পেলের মাধ্যমে 26mm ফোকাল লেন্থ, f/1.5 অ্যাপার্চার, 1/60-সেকেন্ড শাটার স্পীড এবং ISO 125 এর সম্পর্কে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসেনি।
Redmi Note 17 সিরিজের স্পেসিফিকেশন
কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi Note 17 Series এর ফোনে 3 মিটার পর্যন্ত সার্টিফায়েড ড্রপ রেজিস্টেন্স ফিচার থাকবে। এই টেস্ট SGS সার্টিফায়েড। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে।
Redmi Note 17 Series এর ফোনে 6.83 ইঞ্চির CrystalRes AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। আপাতত কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ডিসপ্লে ফিচার সম্পর্কে জানানো হয়নি।
প্রসেসিঙের জন্য এই সিরিজে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটিতে 12GB ফিজিক্যাল RAM সহ মেমরি এক্সটেনশনের মাধ্যমে মোট 24GB RAM এর সাপোর্ট পাওয়া যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনের সফটওয়্যার সম্পর্কে বড় ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 72 মাস পর্যন্ত নতুন সফটওয়্যার আপডেট দেওয়া হবে।
জানিয়ে রাখি 2026 সালের 27 আগস্ট গ্লোবাল বাজারে Redmi Note 17 Series লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে Redmi Note 17, Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ফোনগুলি পেশ করা হবে। এই সিরিজের Note 17 Pro Max 5G ফোনটিতে 10,000mAh ব্যাটারি, 100W HyperCharge এবং অন্যান্য দূর্দান্ত ফিচার দেওয়া হবে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
