চাইনিজ টেক ব্র্যান্ড Xiaomi তাদের ট্যাবলেট সিরিজে নতুন ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Redmi Pad 2 Pro ট্যাবলেট পেশ করা হয়েছে। আজ কোম্পানির Redmi Note 15 5G স্মার্টফোনের সঙ্গে এই ট্যাবটি বাজারে আনা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ডিভাইসটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
ভারতের বাজারে Xiaomi তাদের Redmi Pad 2 Pro এর Wi-Fi ও 5G উভয় ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ট্যাবের Wi-Fi ভেরিয়েন্টের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 24,999 টাকা। একইভাবে ট্যাবটির 5G ভেরিয়েন্টের 8GB+128GB মডেল 27,999 টাকা এবং 8GB+256GB মডেল 29,999 টাকা দামে পেশ করা হয়েছে।
আগামী 12 জানুয়ারি 2026 থেকে শপিং সাইট Amazon India, Flipkart এর পাশাপাশি Xiaomi অফিসিয়াল স্টোর এবং অফলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে এই ট্যাবলেট সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে আলাদাভাবে Redmi Pad 2 Pro Keyboard Case, Redmi Smart Pen এবং Protective Cover এর মতো বিভিন্ন অ্যাক্সেসরিজও সেল করা হবে।
Redmi Pad 2 Pro ট্যাবে 12.1-ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Dolby Vision, DC Dimming এবং অ্যান্টি-গ্লেয়ার ম্যাট গ্লাস যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত এই ডিভাইস ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।
প্রসেসিঙের জন্য Redmi Pad 2 Pro ট্যাবে Qualcomm Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ডিভাইসে 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে।
Redmi Pad 2 Pro ট্যাবলেটে ফ্রন্ট এবং রেয়ার উভয় প্যানেলে 8MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এই ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই ক্যামেরা সেটআপ ভিডিও কল, অনলাইন মিটিং এবং বেসিক ফটোগ্রাফির জন্য যথেষ্ট।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Pad 2 Pro ট্যাবে 12,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিভাইসে দীর্ঘ সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস এবং প্রোডাক্টিভিটি টাস্ক করা যায়।
Redmi Pad 2 Pro ট্যাবটি Android 15 বেসড HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে Dolby Atmos সাপোর্টেড কোয়াড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ট্যাবে Wi-Fi 6, Bluetooth 5.4 এবং অপশনাল eSIM সাপোর্ট যোগ করা হয়েছে। এই ডিভাইসের থিকনেস 7.5mm, ফলে বড় ডিসপ্লে সত্ত্বেও প্রিমিয়াম ডিজাইন পাওয়া যাবে।
