লঞ্চের আগেই লিক হল Redmi Pad 4G এর ইমেজ, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

4G স্মার্টফোনের মার্কেটে নিজেদের নাম প্রতিষ্ঠিত করার পর Xiaomi কোম্পানি এবার মার্কেটে তাদের Redmi ব্র্যান্ডের ট্যাবলেট আনার জন্য প্রস্তুত। যদিও Redmi এর 5G ট্যাবলেট নিয়ে কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল, তবে আজকের এই পোস্টে আমি আপনাদের Redmi Pad 4G সম্পর্কে বিস্তারিত জানাবো। কোম্পানি এই ট্যাবটি অফিসিয়াল করার আগেই, Redmi Pad 4G এর ইমেজ এবং স্পেসিফিকেশন জেনে গেছে 91Mobiles বাংলা। এই ছবিটি জনপ্রিয় টিপস্টার সুধাংশু আমাদের সাথে শেয়ার করেছেন। Redmi-এর এই ট্যাবলেটটি MediatTek-এর Helio G99 চিপসেটে কাজ করে যা একটি 4G প্রসেসর। এই ট্যাবে 10.61 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।

Redmi Pad 4G এর ডিসপ্লে

প্রথমত, Redmi Pad 4G ট্যাবলেট ডিভাইসটি 10.61 ইঞ্চির একটি বড় ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই ট্যাবের স্ক্রিনটি LCD প্যানেলে তৈরি করা হবে যা 90Hz রিফ্রেশরেট এ কাজ করবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ট্যাবলেটটিতে 1 বিলিয়ন + কালার, 400নিটস ব্রাইটনেস এবং 1500:1 কনট্রাস্ট রেশিও থাকবে।

Redmi Pad 4G হবে বিশ্বের প্রথম ট্যাবলেট হবে যা Low Visual সার্টিফিকেশন পাবে। এই ট্যাবলেট ডিভাইসে বিল্ট-ইন ব্লু লাইট রিডাকশনের মতো উন্নত ফিচারও থাকবে। ডিসপ্লের চারপাশে ন্যারো বেজেল থাকবে যা ফটোতেও দেখা যাবে।

Redmi Tab 4G এর স্পেসিফিকেশন

Redmi Tab 4G-এর অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন গুলোর মধ্যে এই ট্যাবলেট ডিভাইসে MediaTek Helio G99 চিপসেট দেওয়া হবে যা 4G LTE নেটওয়ার্কে কাজ করবে। এই ডিভাইসটি Android 12-এ লঞ্চ হবে, যা MIUI ভার্সনে কাজ করবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, Redmi Pad 4G ট্যাবটি তিনটি ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নেবে। বেস ভেরিয়েন্টে 3 GB র‌্যামের সঙ্গে 64 GB স্টোরেজ দেওয়া হবে, দ্বিতীয় ভেরিয়েন্টটি 4 GB র‌্যামে 128 GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হবে এবং সবচেয়ে বড় Redmi Pad 5G 6 GB র‌্যাম + 128 GB স্টোরেজ সহ লঞ্চ হবে। সমস্ত মডেল LPDDR4X + UFS 2.2 টেকনোলজি দ্বারা চালিত হবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Pad 4G-এর ব্যাক প্যানেলে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে এবং সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, এই ট্যাবলেট ডিভাইসটি একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে, যা ফোকাস ফ্রেম টেকনোলজির সাথে কাজ করবে।এই রেডমি ট্যাবলেটে Dolby Atmos কোয়াড স্পিকার দেওয়া হবে।

Redmi Pad 4G-তে পাওয়ার ব্যাকআপের জন্য, একটি বড় 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে , যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করবে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি ট্যাবলেট বক্সে একটি 22.5W চার্জারও দেবে।

Redmi Pad 4G মেটাল ইউনিবডি ডিজাইনে তৈরি করা হবে, যার ডায়মেনশন 250.38×73.70×7.05mm এবং ওজন হবে 445 গ্রাম। লিক রিপোর্ট অনুসারে, Redmi Pad 4G ট্যাবলেটটি ধূসর, সিলভার এবং সবুজ রঙের কালার অপশনে মার্কেটে সেল এর জন্য পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here