Home খবর লঞ্চ হল বিশ্বের প্রথম Dimensity 8400-Ultra প্রসেসর সহ লঞ্চ হল Redmi Turbo 4 স্মার্টফোন, রয়েছে 16GB RAM এবং 6550mAh ব্যাটারি

লঞ্চ হল বিশ্বের প্রথম Dimensity 8400-Ultra প্রসেসর সহ লঞ্চ হল Redmi Turbo 4 স্মার্টফোন, রয়েছে 16GB RAM এবং 6550mAh ব্যাটারি

শাওমির সাব ব্র্যান্ড রেডমি আজ তাদের হোম মার্কেট চীনে Redmi Turbo 4 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি MediaTek Dimensity 8400-Ultra প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোনের মুকুট জিতে নিয়েছে। এই ফোনে 6,550mAh battery এবং 16GB RAM এর ক্ষমতা রয়েছে। জানিয়ে রাখি Redmi Turbo 4 ফোনটি ভারতে POCO X7 Pro নামে লঞ্চ করা হবে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Turbo 4 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Redmi Turbo 4 ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1920Hz PWM ডিমিং এবং 3200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্রিন Gorilla Glass 7i দিয়ে প্রোটেক্টেড।

পারফরমেন্স

Redmi Turbo 4 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.25GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8400-Ultra অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G720 MC6 GPU রয়েছে।

স্টোরেজ

Redmi Turbo 4 ফোনে LPDDR5X RAM এবং UFS 4.0 storage টেকনোলজি দেওয়া হয়েছে। চীনের বাজারে এই ফোনটি 120GB এবং 16GB RAM অপশনে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 4 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS EIS সাপোর্টেড এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LTY-600 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20MP OV20B ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 4 ফোনে 6,550mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে carbon-silicon battery ব্যাবহার করা হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি -35°C পর্যন্ত ঠাণ্ডাও সহ্য করতে পারে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 45 মিনিটের মধ্যে ফোনটি 100% চার্জ হয়ে যাবে।

অন্যান্য ফিচার

গেমিঙের জন্য এই ফোনে 5000mm² stainless steel VC cooling এবং ultra-thin 3D IceLoop সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনটির ডিজাইনে 2.5D micro-arc frame রয়েছে এবং এতে টেক্সচার্ড, গ্লাস ও প্লাস্টিক ফ্রেম সহ মেটাল বডি দেওয়া হয়েছে। ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

Redmi Turbo 4 ফোনের দাম

চীনে Redmi Turbo 4 ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলের দাম প্রায় 23,490 টাকা এবং টপ মডেলের দাম প্রায় 29,370 টাকা রাখা হয়েছে। চীনে ফোনটি cloud white, light sea blue এবং shadow black কালার অপশনে সেল করা হয়। শীঘ্রই ভারতের বাজারে POCO X7 Pro ফোনটি Redmi Turbo 4 ফোনের মতোই ফিচার সহ লঞ্চ করা হবে।