Home খবর 7550mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 সহ পেশ হতে চলেছে Redmi Turbo 4 Pro, জেনে নিন ডিটেইলস

7550mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 সহ পেশ হতে চলেছে Redmi Turbo 4 Pro, জেনে নিন ডিটেইলস

শাওমির সাব-ব্র্যান্ড Redmi বাজারে অন্যান্য ব্র্যান্ডগুলিকে কড়া টক্কর দিয়ে চলেছে। আগামী 24 এপ্রিল কোম্পানি তাদের Redmi Turbo 4 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। বিশ্বের প্রথম Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কনফার্ম জানানো হয়েছে এখনও পর্যন্ত Xiaomi এর সবচেয়ে বড় ডুয়েল-রিং 3D আইস-শিল্ড কুলিং সিস্টেম সহ ফোনটি পেশ করা হবে। ফলে ফোনটির হিট কম করতে সাহায্য করবে। একইসঙ্গে গীকবেঞ্চ সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Redmi Turbo 4 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Redmi Turbo 4 Pro এর গীকবেঞ্চ লিস্টিং

Redmi Turbo 4 Pro এর গুরুত্বপূর্ণ ফিচার

ডিসপ্লে: রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Turbo 4 Pro ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি 6.83 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Snapdragon 8s Gen 4 চিপসেট সহ Redmi Turbo 4 Pro ফোনটিতে ফ্ল্যাগশিপ লেবেলের পারফরমেন্স পাওয়া যাবে। এতে জনপ্রিয় আরপিজি গেম 120fps স্পীডে উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi Turbo 4 Pro ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 2.4 মিলিয়ন স্কোর পেয়েছে।

স্টোরেজ: Redmi Turbo 4 Pro ফোনটিতে 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

ক্যামেরা: আপকামিং Redmi Turbo 4 Pro ফোনটিতে সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। তবে রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপের OIS (Optical Image Stabilization) ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে।

ব্যাটারি: Redmi পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে Redmi Turbo 4 Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,550mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এটি এখনও পর্যন্ত Xiaomi এর যে কোনো ফোনের থেকে বড় ব্যাটারি। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র 7.98mm হবে।