Home খবর 6,550mAh ব্যাটারি সহ আসতে চলেছে Redmi Turbo 4, জেনে নিন বিস্তারিত

6,550mAh ব্যাটারি সহ আসতে চলেছে Redmi Turbo 4, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি রেডমি চায়নার জেনারেল ম্যানেজার Wang Teng একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল, কোম্পানি শীঘ্রই তাদের ‘টার্বো 4 সিরিজ’ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Turbo 4 এবং Redmi Turbo 4 Pro ফোনগুলি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনগুলির ডিটেইলস জানানো হয়নি, কিন্তু সম্প্রতি লিকের মাধ্যমে রেডমি টার্বো 4 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন

রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে POCO F7

জানিয়ে রাখি Xiaomi তাদের Redmi ফোনের সাব-ব্র্যান্ড POCO তেও নিয়ে আসতে চলেছে। চীনে লঞ্চ হওয়া Redmi এর বেশ কিছু মডেল গ্লোবাল মার্কেটে POCO ফোন হিসেবে পেশ করা হয়। এইরকমই কিছু নতুন টার্বো 4 সিরিজের ক্ষেত্রেও হতে পারে। চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 সিরিজ অন্য দেশে POCO F7 নামে লঞ্চ করা হতে পারে।

Redmi Note 14 সিরিজ

সম্প্রতি ভারতীয় বাজারে Redmi Note 14 সিরিজ লঞ্চ করা হয়ে গেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Plus স্মার্টফোন পেশ করা হয়েছে। রেডমি নোট 14 ফোনের দাম 18,999 টাকা এবং নোট 14 প্রো ফোনের দাম 24,999 টাকা রাখা হয়েছে। একইভাবে নোট 14 প্রো+ ফোনের দাম 30,999 টাকা রাখা হয়েছে।