Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি তাদের নতুন টার্বো সিরিজ লঞ্চ করতে চলেছে। 29 জানুয়ারি এই সিরিজের অধীনে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max ফোনদুটি চীনের বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনদুটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার জানানো হয়েছে। Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max ফোনদুটি ভারতের বাজারে বেশ কিছু পরিবর্তন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনদুটির ডিটেইলস সম্পর্কে।
রেডমি চায়নার জেনারেল ম্যানেজার Lu Weibing জানিয়েছেন Redmi Turbo 5 সিরিজ 2,500 Yuan দামে লঞ্চ করা হবে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 30 হাজার থেকে 35 হাজার টাকা হতে পারে। কোম্পানি জিএম এর বক্তব্য অনুযায়ী কোম্পানি নতুন রেডমি টার্বো সিরিজের মাধ্যমে 4,000 Yuan অর্থাৎ 50 হাজার টাকা দামের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাইছে।
Redmi Turbo 5 Max ফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই অক্টাকোর প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 থেকে 3.73GHz হাই ক্লক স্পীডযুক্ত Cortex-X925 কোর রয়েছে। ভারতে বাজারে এখনও পর্যন্ত কোনো ফোনই এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি।
লঞ্চের আগেই কোম্পানি জানিয়েছে Redmi Turbo 5 Max ফোনটি 9000mAh ব্যাটারি সহ পেশ করা হবে। এটি রেডমির সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোনগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আভাস পাওয়া গেছে। এই সার্টিফিকেশন সাইট অনুযায়ী Redmi Turbo 5 Max ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।
ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 Max ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনটি অনেকটাই iPhone 17 ফোনের মতো দেখাচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে জানও হয়নি, তবে লিক অনুযায়ী ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
Redmi Turbo 5 ফোনটিতে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলেও আইফোন 17 ফোনের মতো দেখাচ্ছে। এছাড়া কোম্পানি ফোনটি iPhone 17 Pro ফোনের মতো গেরুয়া কালারেও লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Turbo 5 ফোনটি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর এবং LPDDR5x Ultra RAM সহ UFS 4.1 storage অপশনে লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে হেভি গেমিং এবং পারফরমেন্স হ্যান্ডেল করার জন্য 3D Ice-Sealed সার্কুলেশন কুলিং পাম্প দেওয়া হবে। Redmi Turbo 5 ফোনটি 7,560mAh ব্যাটারি সহ বাজারে পেশ করা হবে। অন্যদিকে এই বড় ব্যাটারি চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং এবং 27W reverse চার্জিং ফিচার থাকবে।











