Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi বর্তমানে চীনে তাদের Redmi Turbo 5 Max ফোনটি সম্পর্কে ক্রমাগত টিজ করে চলেছে। এবার এই সিরিজের বেস মডেল Redmi Turbo 5 ফোনটির তথ্য প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Geekbench ডেটাবেসে দেখা গেছে। এর ফলে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই ফোনটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Geekbench লিস্টিঙে এই ফোনটির মডেল নাম্বার 2511FRT34C বলে উল্লেখ করা হয়েছে। লিস্টিঙে অফিসিয়াল মার্কেটিং নেম প্রকাশ করা হয়নি, তবে টিপস্টার অভিষেক যাদবের বক্তব্য অনুযায়ী এটি কোম্পানির Turbo 5 সিরিজের বেস ভেরিয়েন্টের মডেল নাম্বার হতে পারে। অর্থাৎ এই ফোনটি Redmi Turbo 5 নামে লঞ্চ করা হতে পারে।
Redmi Turbo 5 (Xiaomi 2511FRT34C) makes an appearance on Geekbench with recently launched MediaTek Dimensity 8500 SoC, which comes with minor upgrades compared to its predecessor, Dimensity 8400.
Geekbench scores:
Single-core: 1594
Multi-core: 6686Specifications:
⬛ CPU… pic.twitter.com/f3Q7tsRIyW— Abhishek Yadav (@yabhishekhd) January 21, 2026
Geekbench প্ল্যাটফর্মে Redmi Turbo 5 সিঙ্গেল-কোর টেস্টে 1,594 এবং মাল্টি-কোর টেস্টে 6,686 স্কোর পেয়েছে। এই স্কোর দেখে মনে করা হচ্ছে এই আপকামিং ফোনটি হাই-পারফরমেন্স সেগমেন্টে পেশ করা হতে পারে এবং গেমিং ও হেভি মাল্টি টাস্কিং প্রেমী ইউজারদের ফোনটি বেশ পছন্দ হতে পারে।
Geekbench এর CPU ডিটেইলস অনুযায়ী এই ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। এতে 3.40GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.20GHz ক্লক স্পীডযুক্ত তিনটি পারফরমেন্স কোর এবং 2.20GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর দেওয়া হতে পারে। এর পাশাপাশি সোর্স কোডে Mali-G720 MC8 GPU এর নাম উল্লেখ করা হয়েছে। CPU এবং GPU কনফিগারেশন দেখে এই আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
লিস্টিং থেকে আরও জানা গেছে Redmi Turbo 5 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এই ফোনে 16GB RAM যোগ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি শক্তিশালী পারফরমেন্স স্মার্টফোন হিসাবে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
Geekbench এর আগে এই একই মডেল নাম্বার চীনের 3C সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। এই প্ল্যাটফর্ম থেকে জানা গেছে এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে Redmi Turbo 5 Max ফোনে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 5 ফোনেও 9,000mAh ব্যাটারি থাকবে। এর ফলে এইসব ফোনে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র Redmi Turbo 5 Max ফোনটির লঞ্চ এবং ফিচার সম্পর্কে টিজ করা হয়েছে। তবে এবার Redmi Turbo 5 ফোনটির Geekbench লিস্টিং প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই এই ফোনটি সম্পর্কেও ঘোষণা করবে।
যারা সুন্দর পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ একটি নতুন স্মার্টফোনের খোঁজ করছেন তাঁরা Redmi Turbo 5 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। এই সিরিজের ফোনগুলি সম্পর্কে খুব তাড়াতাড়ি আরও তথ্য সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।









