Redmi এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই মাসের শেষের দিকে Redmi Turbo 5 সিরিজ লঞ্চ করা হবে। এর মধ্যেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজে নতুন Redmi Turbo 5 Max মডেলটিও পেশ করা হবে। যারা শক্তিশালী পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের কাছে ফোনটি আকর্ষণীয় হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনের স্পেসিফিকেশন জানানো হয়নি, তবে অফিসিয়াল টিজারের মাধ্যমে নাম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 Max ফোনের টিজারের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
Redmi এর অফিসিয়াল টিজার অনুযায়ী Redmi Turbo 5 Max ফোনটি স্টেপ-আপ মডেল হিসাবে পজিশন করা হয়েছে। এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং অসাধারণ প্রিমিয়াম হ্যান্ডে ফিলের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। কোম্পানির প্রোমোশনাল মেটেরিয়ালে “Max” শব্দটি “WIN” এর মতো রিফ্লেক্ট হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। Redmi আপকামিং ফোনটিকে তাদের সেগমেন্টের একজন শক্তিশালী উইনার হিসাবে লঞ্চ করতে পারে।

লিক রিপোর্ট অনুযায়ী এই বছর Turbo সিরিজ বড় হার্ডওয়্যার আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে। এবার Redmi তাদের ফোনে বেশি পরিমাণে মেটাল ফ্রেম ব্যাবহার করতে পারে। একইসঙ্গে ফোনটিতে বড় ফ্ল্যাট ডিসপ্লে সহ রাউন্ডেড কর্নার থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া এই সিরিজে নেক্সট-জেনারেশন MediaTek চিপসেট দেওয়া হতে পারে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী হাই-এন্ড ভেরিয়েন্টগুলি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ টেস্ট করা হচ্ছে। একইসঙ্গে এখন পর্যন্ত Redmi তাদের সবচেয়ে বড় ব্যাটারি সহ ফোনের উপর কাজ করছে বলেও শোনা যাচ্ছে।
লিক অনুযায়ী Redmi Turbo 5 Max ফোনটিতে MediaTek Dimensity 8500 চিপসেট দেওয়া হতে পারে। এই প্রসেসরটি 4nm ফেব্রিকেশনে তৈরি এবং এতে অল-বিগ-কোর CPU ডিজাইন যোগ করা হতে পারে। আগামী 15 জানুয়ারি চীনে Dimensity 8500 প্রসেসরটি লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এরপর এই প্রসেসর সহ Redmi Turbo 5 সিরিজ পেশ করা হতে পারে। অন্যদিকে আরও একটি শক্তিশালী মডেল Redmi Turbo 5 Pro Max নামেও লঞ্চ করা হতে পারে। এর ফলে আপকামিং ফোনগুলিতে Dimensity 9500e প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী Redmi Turbo 5 Max এবং Turbo 5 Pro Max ফোনটি গ্লোবাল বাজারে Poco X8 সিরিজের অধীনে রিব্র্যান্ড করা হতে পারে। তবে এবার ভ্যানিলা Poco X8 মডেলটি লঞ্চ নাও করা হতে পারে বলে জানা গেছে।এর পরিবর্তে Poco X8 Max (বা Poco X8 Pro) এবং Poco X8 Pro Max ফোনগুলি পেশ করা হতে পারে।
যারা মিড-রেঞ্জ বাজেটে ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Redmi Turbo 5 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটি গেমার, পাওয়ার ইউজার এবং সাধারণ সব ধরনের ইউজারদের কাছেই জনপ্রিয় হয়ে উঠতে পারে।
Redmi Turbo 5 Max ফোনটি iQOO Neo 10, Realme GT 7 এবং OnePlus Nord 5 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে সঠিক তথ্য প্রকাশ্যে আসার পরই, এই ফোনের প্রতিযোগিতা সম্পর্কে স্পষ্টভাবে বোঝা যাবে।
যারা কিছুদিনের মধ্যেই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Redmi Turbo 5 Max ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









