9000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Turbo 5 Max, জিতে নিয়েছে বিশ্বের প্রথম Dimensity 9500s প্রসেসর সহ স্মার্টফোনের খেতাব

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi আজ তাদের নতুন টেকনোলজির নমুনা হিসাবে টেক জগতে Redmi Turbo 5 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাজারে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 MAX স্মার্টফোনদুটি লঞ্চ করা হয়েছে। এই মিডরেঞ্জ স্মার্টফোনদুটি বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্স সহ পেশ করা হয়েছে। Redmi Turbo 5 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 MAX স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

বিশ্বের প্রথম Redmi Turbo 5 Max স্মার্টফোনটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9500s প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এর আগে কোনো স্মার্টফোন এই প্রসেসর সহ পেশ করা হয়নি। অন্যদিকে গ্রাফিক্সের জন্য Redmi Turbo 5 Max ফোনটিতে Arm Mali-G925 MC12 জিপিইউ দেওয়া হয়েছে।

হেভি পারফরমেন্স এবং গেমিঙের জন্য স্মার্টফোনটিতে 3D ice-cooling সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে 2.5K ফ্রেম রেটে মোবাইল গেমিং উপভোগ করা যাবে। এই রেডমি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছে। Redmi Turbo 5 Max স্মার্টফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 storage ফিচার রয়েছে।

Redmi Turbo 5 Max স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি স্মার্টফোনটিতে 9000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। একইসঙ্গে Redmi Turbo 5 Max ফোনটিতে 27W reverse চার্জিং ফিচার সাপোর্ট করে।

Redmi Turbo 5 Max স্মার্টফোনটিতে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির ফোনের স্ক্রিনে M10 ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে, এটি লুমিনাস এফিশিয়েন্সি বাড়াতে সাহায্য করে। একইসঙ্গে স্মার্টফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2560Hz টাচ স্যাম্পলিং রেট, 3840Hz PWM + DC ডুয়েল ডিমিং এবং 3500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 Max 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Light Fusion 600 সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Turbo 5 Max 5G স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Redmi Turbo 5 Max 5G স্মার্টফোনটিতে মেটাল ফ্রেমের তৈরি গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। জল ও ধুলো ছাড়াও গরম ও ঠাণ্ডার পাশাপাশি লিকুইড থেকেও সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP66+IP68+IP69+IP69K রেটিং রয়েছে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে 3D ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং Infrared sensor রয়েছে।

চীনের বাজারে Redmi Turbo 5 Max স্মার্টফোনটি 12GB RAM এবং 16GB RAM দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 33 হাজার টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 2799 ইউয়ান অর্থাৎ প্রায় 37 হাজার টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দাম 2799 ইউয়ান অর্থাৎ প্রায় 37 হাজার টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশন 3099 ইউয়ান অর্থাৎ প্রায় 40 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে।

চীনে Redmi Turbo 5 Max স্মার্টফোনটি Shadow Black, Ocean Blue এবং Auspicious Cloud White কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে গেরুয়া অর্থাৎ Sunshine Orange কালার অপশনও রয়েছে। জানিয়ে রাখি রেডমি তাদের টার্বো সিরিজ ভারতের বাজারে লঞ্চ করবে না, তবে চীনের Redmi Turbo 5 Max ফোনটি ভারতের বাজারে Poco X8 Pro Max নামে পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here