Home খবর 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5 Max, পাওয়া যাবে শক্তিশালী 16GB RAM

9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5 Max, পাওয়া যাবে শক্তিশালী 16GB RAM

শীঘ্রই Redmi Turbo 5 Max ফোনটি বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত তাদের আপকামিং ফোনগুলি টিজ করা হচ্ছে এবং একের পর এক ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে চলেছে। এখনও পর্যন্ত কোম্পানি তাদের Redmi Turbo 5 Max ফোনটির লঞ্চ ডেট জানায়নি, তবে লিক অনুযায়ী Redmi Turbo 5 Max ফোনটি 9000mAh ব্যাটারি সহ পেশ করা হবে।

রেডমি জানিয়েছে আপকামিং Redmi Turbo 5 Max ফোনটি 9000mAh ব্যাটারি সহ বাজারে লঞ্চ করা হবে। এটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে Redmi Turbo 5 Max ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Turbo 5 Max ফোনটিতে মিডিয়াটেঁকের সবচেয়ে নতুন Dimensity 9500s প্রসেসর দেওয়া হবে। এটি 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর হবে। এই প্রসেসরে 3.73GHz ক্লক স্পীডযুক্ত Arm Cortex-X925 Ultra কোর রয়েছে। এটি 3.29 মিলিয়ন আনটুটু স্কোর পেয়েছে।

সম্প্রতি গিকবেঞ্চ সাইটে Redmi Turbo 5 Max ফোনটি 16GB RAM সহ লিস্টেড হয়েছে। আমাদের ধারনা অনুযায়ী এটি আপকামিং ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে এবং বেস ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে। এই ফোনটি 256GB ও 512GB সহ 1TB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Redmi Turbo 5 Max ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে না বলেই মনে করা হচ্ছে, এটি মূলত চীনের বাজারেই সেল করা হবে।

এই স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া ইমেজে ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই iPhone 17 ফোনের মতো দেখাচ্ছে। লিক অনুযায়ী এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।

Redmi Turbo 5 Max ফোনটি জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতে চীনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ভারতের বাজারের এই ফোনটি পেশ করা হবে না, তবে কোম্পানি এই ফোনটি POCO X8 Pro বা POCO X8 Pro Max নামে বাজারে লঞ্চ করতে পারে। অর্থাৎ Redmi Turbo সিরিজের নতুন ফোনটি ভারতে POCO X8 সিরিজের ফোন হিসাবে পেশ করা হতে পারে।