লঞ্চের আগেই জেনে নিন Redmi Turbo 5 ফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন ডিটেইলস

রেডমি তাদের শক্তিশালী Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আগামী 16 জুন কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করবে, এই ইভেন্টের মঞ্চ থেকে Redmi Turbo 5 স্মার্টফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই স্টাইলিশ লুক সহ ফোনে 7540mAh battery, 12GB RAM এবং Mediatek Dimensity 8500 Ultra প্রসেসরের মতো ফিচার দেওয়া হবে। এই আপকামিং রেডমি ফোনটি কেমন হতে চলেছে এবং এই ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে ফোনটি লঞ্চের আগেই এই পোস্টে আলোচনা করা হল।

Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন

পারফরমেন্স

Redmi Turbo 5 ফোনটি কোম্পানির শক্তিশালী স্মার্টফোন হিসাবে বাজারে আসতে চলেছে। এই ফোনটি হেভি পারফরমেন্স হ্যান্ডেল করতে সক্ষম হবে। এই স্মার্টফোনে 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডযুক্ত Mediatek Dimensity 8500 Ultra অক্টাকোর প্রসেসর থাকবে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G720 জিপিইউ দেওয়া হয়েছে। আমাদের ধারনা অনুযায়ী এই ফোনটি 20 লক্ষ AnTuTu score স্কোর পেতে পারে।

হেভি গেমিং এবং পারফরমেন্স হ্যান্ডেল করার জন্য ফোনে 3D Ice-Loop cooling সিস্টেম দেওয়া হবে। এটি মোবাইল গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এতে 2K ফ্রেম রেটে মোবাইল গেমিং খেলা যাবে। ভারতের বাজারে ফোনটি LPDDR5X Ultra RAM সহ লঞ্চ করা হবে, যা ফাস্ট এবং স্মুথ মাল্টিটাস্কিং দিতে সক্ষম।

Redmi Turbo 5 ফোনটিতে এক্সপেন্ডেবল RAM টেকনোলোজি দেওয়া হবে। এই ফোনের 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি রেডমি ফোনে UFS 4.1 Storage স্টোরেজ পাওয়া যাবে। ভারতের বাজারে Redmi Turbo 5 ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড HyperOS 3 সহ লঞ্চ করা হবে।

ব্যাটারি

Redmi Turbo 5 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7540mAh battery দেওয়া হবে। আপকামিং রেডমি ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে ফোনটি ভারতের বাজারে 5 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হতে পারে।

Redmi Turbo 5 ফোনটি দ্রুত চার্জ করার এতে 100W Hypercharge ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি 0 থেকে 50% চার্জ হতে পারবে এবং প্রায় সম্পূর্ণ দিনের ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও অফিসিয়ালি জানানো হয়নি, তবে Redmi Turbo 5 ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপের ক্যামেরা মডিউল থাকবে। কোম্পানির ফোনে কোনো ক্যামেরা আইল্যান্ড বা মডিউল দেওয়া হয়নি, বেস মডেলে দুটি বড় ক্যামেরা রিং রয়েছে। এতে ক্যামেরা রিং লাইট থাকবে, যা নোটিফিকেশন আসা মাত্রই গ্লো করে উঠবে। এই ক্যামেরা সেন্সরের সাইডে এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে।

Redmi Turbo 5 5G ফোনের ররেয়ার ক্যামেরা সেটআপে OIS এবং EIS সাপোর্টেড এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Redmi Turbo 5 5G ফোনের ডিসপ্লে সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লেতে থাকবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সহ 120Hz রিফ্রেশ রেট এবং 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Redmi এর পক্ষ থেকে এটি Fluid display নাম দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্রোটেকশনের জন্য এতে Gorilla Glass 7i লেয়ার রয়েছে।। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে 3D ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে এই ফোনে Wet Hand Touch 2.0 অ্যাডভান্স ফিচার দেওয়া হতে পারে। জানিয়ে রাখি জল ও ধুল থেকে সুরক্ষিত রাখার জোন Redmi Turbo 5 5G ফোনে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং যোগ করা হয়েছে।

Redmi Turbo 5 ফোনের দাম

প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে Redmi Turbo 5 ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবে। আমাদের ধারনা অনুযায়ী ভারতের বাজারে ফোনটি 40 হাজার থেকে 45 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। Redmi Turbo 5 ফোনের প্রাথমিক দাম 42,999 টাকার কাছাকাছি রাখা হতে পারে এবং ডিসকাউন্ট অফার সহ 38,999 টাকা দামে ফোনটি কেনা যাবে।

প্রসেসিঙের দিক দিয়ে Redmi Turbo 5 ফোনটি বাজারে উপস্থিত OnePlus 15R এবং iQOO 15R ফোনদুটির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে দামের হিসাবে ফোনটি একই প্রাইস রেঞ্জে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Motorola Edge 70 Pro+ সহ realme 16 Pro+ এবং vivo V70 ফোনের সঙ্গের প্রতিযোগিতায় নামতে পারে।

স্পেসিফিকেশন সোর্স

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here