Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন এবং শক্তিশালী Redmi Turbo 5 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে এবং এতে হেভি পারফরমেন্স ও স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আগামী মাসে অর্থাৎ জুন মাসে Redmi Turbo 5 ফোনটি ভারতে লঞ্চ করা হবে, তবে এর আগেই কোম্পানির পক্ষ থেকে তাদের হোম মার্কেট চীনে এই ফোনটি পেশ করা হয়েছে। ফোনটির চাইনিজ মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। ভারতের বাজারে আসন্ন মডেলে ফোনটির চাইনিজ মডেলের মতোই ফিচার ও স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।
Redmi Turbo 5 ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, 3840Hz PWM ডিমিং এবং 3500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Wet Hand Touch 2.0 ফিচার এবং 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Redmi Turbo 5 ফোনে Dimensity 8500 Ultra চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G720 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেসড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3D আইস কুলিং সিস্টেম রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Redmi Turbo 5 ফোনে 2K এর চেয়েও বেশি ফ্রেম রেটে গেম খেলা যাবে। চীনে এই ফোনটি LPDDR5X Ultra RAM সহ পেশ করা হয়েছিল এবং ভারতের বাজারে ফোনটি 12GB RAM সহ সেল করা হতে পারে।
Redmi Turbo 5 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX882 OIS সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির ভারতীয় মডেলেও এই একই ক্যামেরা কনফিগারেশন পাওয়া যাবে।
এই ফোনটির অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 5 ফোনে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতের বাজারেও সমান ব্যাটারি ক্যাপাসিটি সহ ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
Redmi Turbo 5 ফোনটিতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে। এই আইপি রেটিং ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। ফোনটির ভারতীয় মডেলেও একই আইপি রেটিং থাকতে পারে এবং এর ফলে ফোনটিতে গরম জল বা চা পড়লেও কোনো ক্ষতি হবে না।
এবার ফোনটির ভারতীয় মডেলে চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 5 ফোনের কোন কোন স্পেসিফিকেশন থাকে সেটাই দেখার। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী ভারতের বাজারে এই ফোনটি আগামী 10 জুন পেশ করা হতে পারে।












