নতুন বছরের শুরুতেই চীনের টেক বাজারে শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই Redmi Turbo 5 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজের অধীনে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে শুধুমাত্র সাধারণ আপগ্রেড নয়, বরং ব্যাটারি, চিপসেটেও প্রিমিয়াম পারফরমেন্স পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
চীনের মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi Turbo 5 ফোনটিতে MediaTek Dimensity 8500 প্রসেসর দেওয়া হতে পারে। তবে Redmi Turbo 5 Pro ফোনটি শক্তিশালী Dimensity 9500e প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত উভয় প্রসেসরই লঞ্চ করা হয়নি, তবে শীঘ্রই চিপসেটগুলি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
আগের Redmi Turbo 4 ফোনটিতে Dimensity 8400 এবং Turbo 4 Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছিল। এর ফলে ক্রমশ MediaTek প্রসেসরের প্রতি রেডমির ঝোঁক বাড়ছে বলে মনে করা হচ্ছে।
লিক অনুযায়ী Dimensity 8500 প্রসেসর TSMC এর 4nm প্রসেসে তৈরি করা হতে পারে। এই প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। অন্যদিকে Dimensity 9500e প্রসেসরটি অ্যাডভান্স 3nm প্রসেসে প্রস্তুত করা হতে পারে। এই প্রসেসরের পীক ফ্রিকোয়েন্সি 3.73GHz কাছাকাছি হবে বলে জানা গেছে। একইসঙ্গে আপগ্রেডেড GPU দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। এর ফলে হেভি গেমিং, AI টাস্ক এবং মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে বড় আপগ্রেড পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং Redmi Turbo 5 সিরিজ ডিসপ্লে এবং ডিজাইনের দিক দিয়ে আগের মডেলের তুলনায় আলাদা রাখা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী উভয় ফোনেই 1.5K রেজোলিউশন সাপোর্টেড LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে প্রিমিয়াম মেটাল ফ্রেম ডিজাইন এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে।
এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী Redmi Turbo 5 Pro ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে Redmi Turbo 5 ফোনটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।
যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাদের জন্য আসন্ন Redmi Turbo 5 সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে। এই ফোনটি গেমিং প্রেমী, বড় ব্যাটারি সহ ফোন ভালোবাসেন, এমন ইউজারদের কাছে Redmi Turbo 5 সিরিজের ফোনগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই ফোনটি iQOO Neo 10, realme GT 6 এবং Motorola Edge 60 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হতে পারে।
চীনের বাজারে জানুয়ারী বা ফেব্রুয়ারি মাসের শুরুতেই Redmi Turbo 5 সিরিজ লঞ্চ করা হতে পারে। এছাড়া কোম্পানি এই সিরিজ আপকামিং Xiaomi 17 Ultra ফোনের সঙ্গে লঞ্চ করতে পারে। অন্যদিকে গ্লোবাল বাজারে এই ফোনটি Poco ব্র্যান্ডের নামে পেশ হতে চলেছে।
যারা দুর্দান্ত পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা Redmi Turbo 5 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









