Xiaomi এর সাব-ব্র্যান্ড রেডমি ভারতের বাজারে তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছিল। এবার আজ আপকামিং ফোনের লঞ্চ ডেট কজানান হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 2 জুন ভারতে Redmi Turbo 5 ফোনটি পেশ করা হবে। এই দিন অফিসিয়ালি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। আপকামিং ফোনটি একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন হতে চলেছে, এতে হাইএন্ড স্পেসিফিকেশন পাওয়া যাবে।
Redmi Turbo 5 ফোনের ভারতীয় লঞ্চ ডেট
আসন্ন Redmi Turbo 5 ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে কোম্পানির পক্ষ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে কোম্পানি আগামী 2 জুন Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে এই দিন ফোনের লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হতে পারে। একইসঙ্গে কিছু দিন পর Redmi Turbo 5 ফোনের ভারতীয় দাম এবং সেল ডেট জানানো হবে।
Built to last longer. Built for turbo speed.
The ultimate performance machine hits the track on 2nd June, 2026. Stay tuned for the #REDMITurbo5, it’s #ReadyWhenYouAre.
Get notified: https://t.co/aUaZUCP1Vi pic.twitter.com/fw5ouOnnb3
— Redmi India (@RedmiIndia) May 29, 2026
Redmi Turbo 5 ফোনের স্পেসিফিকেশন
চীনের বাজারে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হবে এবং ভারতের বাজারে মডেলগুলি পেশ করা হতে পারে। চীনের ফোনটি Mediatek Dimensity 8500 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। একই প্রসেসর সহ ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি 3ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 3.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনে Mali-G720 জিপিইউ দেওয়া হয়েছে।
Redmi Turbo 5 ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড লেটেস্ট HyperOS 3 সহ কাজ করতে পারে। একইসঙ্গে মোবাইল গেমিং এবং হেভি পারফরমেন্স চলাকালীন ফোনের হীট নিয়ন্ত্রণের জন্য এতে 3D ice-cooling সিস্টেম রয়েছে। রেডমির বক্তব্য অনুযায়ী Turbo 5 ফোনে 2K ফ্রেম রেটে গেম খেলা যাবে। চীনের ফোনটি LPDDR5X Ultra RAM সহ লঞ্চ করা হবে এবং ভারতেও একই RAM টেকনোলজি দেওয়া হতে পারে।
Redmi Turbo 5 ফোনটি 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 3500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের স্ক্রিনে Wet Hand Touch 2.0 ও ইন-ডিসপ্লে 3D ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi Turbo 5 5G ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। চীনের ফোনের ব্যাক প্যানেলে এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সহ Sony IMX882 OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi Turbo 5 5G ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Turbo 5 ফোনে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ভারতের বাজারেও সমান ব্যাটারি ক্যাপাসিটি সহ ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে।
জানিয়ে রাখি চীনের Redmi Turbo 5 ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং দেওয়া হবে। ফলে যেকোনো ধরনের লিকুইড থেকে প্রোটেকশন পাওয়া যাবে। এই ফোনটিতে ড্রপ রেজিস্টেন্স টেকনোলোজি রয়েছে, ফলে নিচে পড়ে যাওয়ার পরও ফোনটি সুরক্ষিত থাকবে।











