Home খবর 7-ইঞ্চির 2K ডিসপ্লে এবং 185Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 6 Max স্মার্টফোন, লিক হল ফিচার

7-ইঞ্চির 2K ডিসপ্লে এবং 185Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ হতে পারে Redmi Turbo 6 Max স্মার্টফোন, লিক হল ফিচার

Redmi তাদের Turbo সিরিজের নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। আপকামিং ফোনটি Redmi Turbo 6 Max নামে লঞ্চ করা হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী ফোনটিতে প্রায় 7-ইঞ্চির 2K ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে অত্যন্ত পাতলা বেজল এবং বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 6 Max স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Redmi Turbo 6 Max ফোনের স্পেসিফিকেশন

চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station Redmi এর আপকামিং পারফরমেন্স স্মার্টফোনের ডিসপ্লে সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। এই স্মার্টফোন Redmi Turbo 6 Max নামে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী ফোনটিতে 7-ইঞ্চির 2K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz আল্ট্রা-হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে।

এই ডিসপ্লেতে LIPO প্যাকেজিং ফিচার ব্যাবহার করা হতে পারে। এই ফোনের ডিসপ্লের চারদিকে অত্যন্ত পাতলা বেজল থাকতে পারে। এই ফোনের থিকনেস প্রায় 1mm হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে স্ক্রিনে বড় রাউন্ডেড কর্নার, BT.2020 কালার সাপোর্ট এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানানো হয়েছে।

জানিয়ে রাখি LIPO প্যাকেজিং একটি প্রিমিয়াম ডিসপ্লে টেকনোলজি। এই ফিচারের সাহায্যে ডিসপ্লের নিচের বেজল ছোট করা হয়। এই স্ক্রিনের চারদিকে বেজল প্রায় একইরকম রাখা হতে পারে।

ডিসপ্লে ছাড়াও আগেই লিকের মাধ্যমে Redmi Turbo 6 Max ফোনের অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আগের লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। এই ফোনে 10,000mAh এর চেয়েও বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য রিপোর্ট অনুযায়ী ফোনে মেটাল মিডিল ফ্রেম, IP68 এবং IP69 রেটিং সহ আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ফোনের রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে লিকের মাধ্যমে ফোনের ক্যামেরা সেন্সর এবং চার্জিং স্পীড সম্পর্কে কিছু জানা যায়নি।

Redmi Turbo 5 Max ফোনের ফিচার

এই বছরে চীনের বাজারে Redmi Turbo 5 Max ফোনটি লঞ্চ করা হয়েছিল। ফোনে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে MediaTek Dimensity 9500s প্রসেসর, 9,000mAh ব্যাটারি এবং 100W ওয়্যারড চার্জিং স্পীড রয়েছে।

আপকামিং Redmi Turbo 6 Max ফোনটিতে প্রায় 7-ইঞ্চির 2K ডিসপ্লে এবং 185Hz রিফ্রেশ রেট থাকবে বলে জানা গেছে। এছাড়া ফোনটিতে 10,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিক সত্য হলে নতুন ফোনে ডিসপ্লে এবং ব্যাটারির দিক দিয়ে বড় আপগ্রেড পাওয়া যাবে।

অবশেষে জানিয়ে রাখি আগামী বছর জানুয়ারি মাসের দিকে চীনে আপকামিং Redmi Turbo 6 Max ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী আগের Redmi Turbo 6 Max মডেলের মতো এই ফোনটি গ্লোবাল বাজারে Poco X9 Pro Max নামে লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।