Home খবর নতুন ঝটকা দিল Jio,  প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে করে দেওয়া হল 24 দিন

নতুন ঝটকা দিল Jio,  প্ল‍্যানের ভ‍্যালিডিটি কমিয়ে করে দেওয়া হল 24 দিন

Reliance Jio দীর্ঘদিন ধরে তাদের গ্ৰাহকদের ফ্রি সার্ভিস এবং অত্যন্ত কম দামে অসাধারণ বেনিফিট দিয়ে এসেছে। কিন্তু বিগত কিছু দিন ধরে কোম্পানি তাদের অপ্রত্যাশিত বড় সিদ্ধান্তের জন্য টেলিকম ইউজারদের মধ্যে যথেষ্ট ভাবে সমালোচিত হতে থাকে। আনলিমিটেড ফ্রি ভয়েস কলিঙের প্রতিশ্রুতির পর যখন Jio আইইউসি এর নামে সাধারণ মানুষের থেকে নন জিও নাম্বারে কল করার জন্য টাকা চার্জ করতে থাকে তখন বেশিরভাগ Jio ইউজার ক্ষুব্ধ হয়ে ওঠে। কোম্পানির এই কঠিন সিদ্ধান্তের পর Jio আরও একবার তাদের গ্ৰাহকদের বড় ঝটকা দিল। Jio তাদের 149 টাকার বিখ্যাত JIO ALL-IN-ONE PLAN এর ভ‍্যালিডিটি 4 দিন কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন : 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Huawei Y9s

Jio তাদের গ্ৰাহকদের জন্য IUC চার্জসহ অর্থাৎ নন জিও নাম্বারে কল করার জন্য আলাদাভাবে যাতে রিচার্জ করতে না হয় সেই রকম কিছু বিশেষ প্ল‍্যান পেশ করেছে এবং এর মধ্যে 149 টাকার প্ল‍্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানটি 28 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পেশ করা হয়েছিল, যার মধ্যে ইউজাররা 4জি ইন্টারনেট ডেটা এবং এস‌এম‌এসের সঙ্গে অন নেটওয়ার্ক ও অফ নেটওয়ার্ক কলিঙের সুবিধা পেতেন। শুরুতে কোম্পানি এই 149 টাকার প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন রাখা হয়েছিল‌। কিন্তু এবার Reliance Jio ‌এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 4 দিন কমিয়ে দিয়েছে। অর্থাৎ এখন থেকে 149 টাকার প্ল‍্যান রিচার্জ করলে 24 দিন ভ‍্যালিডিটি পাওয়া যাবে। 

বেনিফিট

Reliance Jio এর 149 টাকার প্ল‍্যানের ভ‍্যালিডিটি এখন 24 দিন করে দেওয়া হয়েছে। এই প্ল‍্যানে কোম্পানির পক্ষ থেকে।ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল‍্যানটি রিচার্জ করলে 24 দিনে মোট 36 জিবি ডেটা 4জি পাওয়া যাবে। কোম্পানি এই প্ল‍্যানে জিও নাম্বারে কল করার জন্য আনলিমিটেড ভয়েস কল দেওয়া হচ্ছে এবং জিও থেকে অন‍্য নাম্বারে কলের জন্য 300 মিনিট পাওয়া যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে। 

আরও পড়ুন : 4,920 এম‌এএইচ ব‍্যাটারী ও 8 জিবি র‍্যামের সঙ্গে লিস্টেড হল Vivo Z5i, লঞ্চ হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে

JIO ALL-IN-ONE PLANS

Reliance Jio এর 222 টাকার প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি 4জি ডেটা পাওয়া যাবে এবং এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 28 দিন। অর্থাৎ 28 দিনে মোট 56 জিবি ডেটা উপভোগ করা যাবে। এই প্ল‍্যানে জিও টু জিও কলিং আনলিমিটেড ফ্রি এবং অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কলের জন্য মোট 1,000 মিনিট দেওয়া হবে।

এক‌ইভাবে কোম্পানি 333 টাকা, 444 টাকা এবং 555 টাকা দামের প্ল‍্যান লঞ্চ করেছে। কোম্পানির 333 টাকা দামের প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। এক‌ইভাবে ইউজার 444 টাকা এবং 555 টাকার প্ল‍্যানেও প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। এই তিনটি প্ল‍্যানের মধ্যে 333 টাকা দামের প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 56 দিন এবং 444 টাকা ও 555 টাকা দামের প্ল‍্যানের ভ‍্যালিডিটি 84 দিন। অফ নেট কলের জন্য 333 টাকা ও 444 টাকা দামের প্ল‍্যানে 1,000 মিনিট এবং 555 টাকার প্ল‍্যানে 3,000 মিনিট টকটাইম পাওয়া যাবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন