টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রতি মাসে তাদের রিপোর্ট প্রকাশ করে জানায় যে কোন টেলিকম কোম্পানিতে কতজন ইউজার যুক্ত হয়েছে এবং কতজন ইউজার সেই কোম্পানিকে বাই-বাই করেছে। গত তিন মাস ধরে প্রকাশিত রিপোর্টে লক্ষাধিক গ্রাহক হারানোর পরে 2022 সালের মার্চ মাসটি Mukesh Ambani এর সংস্থা রিলায়েন্স জিওর জন্য বেশ ভাল প্রমাণিত হয়েছে। আসলে, TRAI-এর মার্চ 2022 রিপোর্টে বলা হয়েছে যে এবার Jio 1.26 মিলিয়ন নতুন গ্রাহক যোগ করেছে। যদিও প্রথম স্থান দখল করেছে Airtel। তবে Jio ওয়্যারলাইন গ্রাহকদের যোগ করার ক্ষেত্রে প্রথম স্থান পেয়েছে ।
তিন মাস পর Jio এর সাথে জুড়েছেন বহু গ্রাহক
মার্চ মাসে Jio দ্বিতীয় স্থান পেয়েছে। তবে সবথেকে বড় কথা হল পুরো 3 মাস Jio এর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরে গ্রাহকরা পুনরায় Jio এর সাথে যুক্ত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Jio মার্চ মাসে 1.26 মিলিয়ন নতুন গ্রাহক যোগ করেছে। যেখানে Airtel, 2.25 মিলিয়ন নতুন ইউজার যুক্ত করে প্রথম স্থানে রয়েছে।
Jio এবং Airtel ছাড়াও, Vodafone Idea (Vi) এবং BSNL 2022 সালের মার্চ মাসে 2.81 এবং 0.12 মিলিয়ন ইউজার হারিয়েছে। দীর্ঘদিন ধরেই গ্রাহক সংখ্যা কমছে ভোডাফোন আইডিয়ার। তবে যাইহোক, BSNL কোম্পানি কাছে গ্রাহক সংখ্যা কমে যাওয়াটা বেশ হতাশাজনক। কারণ কোম্পানি দীর্ঘদিন ধরেই দুর্দান্ত এবং সস্তা প্ল্যান এনে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করে চলেছে।
মোবাইল নম্বর পোর্ট করছেন লক্ষ লক্ষ ইউজার
TRAI পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে যে 2022 সালের, মার্চ মাসে 9.64 মিলিয়নেরও বেশি MNP (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) এর রিকোয়েস্ট করা হয়েছিল। এই রিকোয়েস্ট গুলির মধ্যে 5.65 মিলিয়ন জোন 1 থেকে এবং বাকিগুলি জোন 2 থেকে এসেছে।
4G ডাউনলোড স্পিডে শীর্ষে jio
Telecom Regulatory Authority of India (TRAI) দ্বারা প্রকাশিত মার্চ মাসের পরিসংখ্যান অনুসারে, Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড 21.1 Mbps রেকর্ড করা হয়েছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় 0.5 এমবিপিএস বেড়েছে। ফেব্রুয়ারিতে Jio-এর গড় 4G ডাউনলোড স্পিড ছিল 20.6 Mbps৷ Jio ছাড়া শুধুমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL গতি বাড়িয়েছে। এর 4G ডাউনলোড স্পিড মার্চ মাসে 6.1 Mbps ছিল যা ফেব্রুয়ারিতে 4.8 Mbps রেকর্ড করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









