Reliance Jio জুন মাসে পেলো কয়েক লক্ষ গ্ৰাহক, জেনে নিন Airtel ও Vodafone-Idea এর অবস্থা

Reliance গত সপ্তাহে তাদের 42তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) উপলক্ষে কোম্পানির বেশ কিছু তথ্য সম্পর্কে আলোচনা করে। আবার কয়েক দিন আগে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর পেশ করা রিপোর্ট থেকে জানা গেছে যে Reliance Jio 4জি ডাউনলোড স্পীডের দিক থেকে অন‍্যান‍্য টেলিকম কোম্পানির থেকে যথেষ্ট এগিয়ে। এবার TRAI এর রিপোর্ট থেকে জানা গেছে যে Reliance Jio গত জুন মাসে 82 লক্ষ নতুন ইউজার জোড়ার সঙ্গে সঙ্গে মোবাইল গ্ৰাহকদের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে।

BSNL পরিবর্তন করলো তাদের প্ল‍্যানে, পাওয়া যাবে 375 জিবি ডেটা

এর মধ্যে অন‍্যান‍্য কোম্পানি যেমন Airtel প্রায় 29,883 এবং Vodafone Idea 41 লক্ষের‌ও বেশি গ্ৰাহক হারিয়েছে। যদিও এমনটা প্রথমবার নয় যখন Reliance Jio এর গ্ৰাহক সংখ্যা বৃদ্ধি হতে দেখা গেছে। TRAI এর এই নতুন রিপোর্টে এই হিসাবগুলি পেশ করা হয়েছে।

Reliance Jio একমাত্র কোম্পানি নয় যার গ্ৰাহক সংখ্যা বাড়তে দেখা গেছে। সরকারি টেলিকম কোম্পানি BSNL ও জুন মাসে নতুন গ্ৰাহক পেয়েছে। এই সরকারি নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি জুন মাসে 2.66 লক্ষ নতুন গ্ৰাহক নিজেদের সঙ্গে জুড়েছে।

14,998 টাকা দামে আমাজনে লিস্টেড হলো Xiaomi Mi A3, পেশ করা হবে 6 জিবি ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে

মোবাইল নাম্বার পোর্টাবিলিটি (MNP) এর কাছে এবছর অর্থাৎ 2019 সালের জুন মাসে মোট 43.4 লক্ষ আবেদন জমা পড়েছে। অন‍্যদিকে দেশের ওয়ারলেস গ্ৰাহক (GSM, CDMA এবং LTE) এর মোট সংখ্যা জুন মাসে 116.54 কোটি ছুঁয়েছে। এবছরের মে মাসে এই সংখ্যা ছিল 116.18 কোটি।

4জি স্পীডে Reliance Jio এর জাদু
প্রসঙ্গত TRAI এর রিপোর্ট অনুযায়ী 2019 সালের জুলাই মাসে Reliance Jio 4জি নেটওয়ার্কে গড় 21.0 এমবিপিএস ডাউনলোড স্পীড দিয়েছে। এই স্পীডের সঙ্গে কোম্পানি তাদের আরও একবার দেশের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন 4জি নেটওয়ার্কে পরিণত করেছে। Reliance Jio এর পরে Airtel এই লিস্টে দ্বিতীয় স্থান পেয়েছে। জুলাই মাসে Airtel নেটওয়ার্কের 4জি ডাউনলোড স্পীড 8.8 এমবিপিএস পাওয়া গেছে। দেখাই যাচ্ছে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কোম্পানির মধ্যে স্পীডের পার্থক্য দ্বিগুণেরও বেশি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here