Home খবর Jio নিয়ে এল 1,776 টাকা দামের নতুন প্ল‍্যান, এক বছরের জন্য পাওয়া যাবে 672 জিবি ডেটা

Jio নিয়ে এল 1,776 টাকা দামের নতুন প্ল‍্যান, এক বছরের জন্য পাওয়া যাবে 672 জিবি ডেটা

এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার পর এবার রিলায়েন্স জিও তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত। কিছু দিন আগে একটি বক্তব্যে জিওর পক্ষ থেকে জানানো হয় যে 6 ডিসেম্বর থেকে মোবাইল ট‍্যারিফের দাম 40 শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। কোম্পানি নতুন প্ল‍্যানের দাম ঘোষণা করার আগেই 1,776 টাকা দামের একটি প্ল‍্যান পেশ করেছে। 

আরও পড়ুন : অনলাইন জোচ্চুরির আরেক শিকার, আমাজনে অর্ডার দেওয়া হল Xiaomi Redmi 7, ফোন না দিয়েই বলা হল “Delivered”

এই প্ল‍্যানটি কোম্পানি তাদের অল ইন ওয়ান প্ল‍্যানের লিস্টে যোগ করেছে। এই 1,776 টাকা দামের প্ল‍্যানটি কোম্পানির My Jio App এ স্পট করা হয়েছে। তবে প্ল‍্যানটি একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এতে নতুন কিছু নেই। যদি জিওর 444 টাকার প্ল‍্যানটি চার গুণ করা হয় তবে সেটি এই 1,776 টাকাই এসে দাঁড়ায়।

কোম্পানির নতুন এই 1,776 টাকা দামের প্ল‍্যানে আনলিমিটেড জিও টু জিও অর্থাৎ অন নেট কল উপভোগ করা যাবে। এই প্ল‍্যানে 1,000 নন জিও এফ‌ইউপি মিনিট 84 দিনের জন্য এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল‍্যানে 336 দিন ভ‍্যালিডিটির জন্য মোট 672 জিবি ডেটা এবং প্রতিদিন 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে।

আরও পড়ুন : Samsung Galaxy Note 10 Lite এ থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, লঞ্চের আগেই চলে এল তথ্য

এই প্ল‍্যানের বেনিফিট পুরোপুরি 444 টাকার প্ল‍্যানের মতোই। 444 টাকার অল ইন ওয়ান প্ল‍্যানে তিন মাসের জন্য প্রতিদিন 2 জিবি করে ডেটা দেওয়া হয়। এছাড়া এই প্ল‍্যানে 1,000 মিনিট IUC কলিঙ‌ও ফ্রিতে পাওয়া যায়।

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে ব‍্যাঙ্ক অফ আমেরিকা মেরিল লিঞ্চের রিপোর্ট অনুযায়ী ট‍্যারিফের দাম বাড়ানোর পরেও জিওর প্ল‍্যান অন‍্যান‍্য টেলিকম অপারেটরদের প্ল‍্যানের তুলনায় 15%-20% সস্তা থাকবে। জিও রবিবার তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে। জিওর নতুন প্ল‍্যান আগামী 6 ডিসেম্বর থেকে কার্যকর হয়ে যাবে। তবে কোম্পানি এখনও পর্যন্ত নতুন প্ল‍্যান সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন